ওঙ্কার ডেস্ক: মাথায় নেই লেশমাত্র চুল, চোখের চাহনিও এক্কেবারে ভিন্ন। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ঠিক এরকমই একটি পোস্ট। সময় গড়ানোর সাথে সাথে তা রীতিমতো ভাইরাল হয়েছে। এই পোস্ট করেছেন অভিনেতা টোটা রায়চৌধুরী। হঠাৎ অভিনেতার এমন অবতারে সামনে আসায় একাধিক প্রশ্ন উঁকি দিচ্ছে সকলের মনে।
এদিন সকালে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন টোটা। সেখানে তাঁকে দু’টি রূপে দেখা যায়। এর নেপথ্যে ঠিক কোন কারণ তা নিয়ে কিন্তু টোটা মুখ না খোলেননি। ওই পোস্টের দু’টি ছবিতে দেখা যাচ্ছে টোটাকে একমাথা চুল, ফ্রেঞ্চ কাট দাড়ি ও চোখে চশমা পরে। তবে ওই পোস্টের অন্য ছবিতেই চোখ আটকেছে সকলের। যেখানে দেখা যাচ্ছে টোটার মাথায় নেই একটিও চুল। চোখের চাহনিও বেশ অন্যরকম। টোটা রায়চৌধুরীকে স্বাভাবিকভাবেই এমন লুক দেখে রীতিমতো চমকে উঠেছিল এদিন নেটপাড়া। ক্যাপশনে টোটা লিখেছেন, ‘দু’মুখো’। অভিনেতার এই পোস্ট দেখার পর থেকেই কৌতূহল জেগেছে সকলের মনে। অভিনেতা এই নিয়ে মুখ না খুললেও ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা যাচ্ছে, এবার নাকি দ্বৈত চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। তাই এমন ইঙ্গিতবাহী পোস্ট অভিনেতার।
উল্লেখ্য, “টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডেও কাজ করছেন টোটা। নিজেকে বরাবর নতুন নতুন চরিত্রে ভাঙতে ভালোবাসেন। ২০২৩ সালে ‘তাঁর ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে তাঁর অভিনয় রীতিমতো মুগ্ধ করেছিল সকলকে। সেই ছবিতে উপরি পাওনা ছিল টোটার ধ্রুপদী নৃত্য। আর এবারও অন্যরকমই কিছু পাওয়ার আশাতেই রয়েছেন দর্শক-অনুরাগীরা।
