Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলার বাড়ি প্রকল্পের সমীক্ষা ঘিরে আইএসএফ-তৃণমূল উত্তেজনা

বাংলার বাড়ি প্রকল্পের সমীক্ষা ঘিরে আইএসএফ-তৃণমূল উত্তেজনা

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
S.24-ISF-TMC-CLASH-ON-BANGLAR-BARI-PORTAL.png

নিজস্ব প্রতিনিধি, ভাঙড়: সম্প্রতি সভা থেকে শওকত মোল্লা হুঁশিয়ারি দিয়েছিলেন, তৃণমূলকে সমর্থন না করলে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবে না। তাঁর সেই মন্তব্যের পর থেকেই সরকারি ঘরের সমীক্ষা ঘিরে উত্তেজনা তৈরি হল আইএসএফ ও তৃণমূলের মধ্যে।
আইএসএফ এর অভিযোগ, সকাল থেকেই এলাকায় সরকারি ঘরের সমীক্ষা চলছিল। নওশাদের দলের দাবি, বেছে বেছে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের বাড়িতেই সমীক্ষা করা হচ্ছিল। যাঁরা প্রকৃত পক্ষে ঘর পাওয়ার যোগ্য, কিংবা আইএসএফের কর্মী-সমর্থক, তাঁদের বাড়িতে কোনও সমীক্ষা করা হয়নি। এমনকি তৃণমূলের নেতা-কর্মীদের দোতলা ও তিন তলা বাড়িতেও সমীক্ষা করা হচ্ছে বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দা ও আইএসএফের কর্মী-সমর্থকরা প্রতিবাদে সরব হন। দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শাসক ও বিরোধী দলের মধ্যে তৈরি হওয়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দেয়। আইএসএফের অভিযোগ, গতকাল ভাঙড় এলাকায় প্রকাশ্য সভা থেকে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা স্পষ্টভাবে বলেন, বেছে বেছে তৃণমূলের নেতা-কর্মীদেরই ঘর দেওয়া হবে এবং আইএসএফকে ঘর দেওয়া হবে না। সেই ঘোষণার বাস্তবায়নই শুরু হয়েছে ভাঙড়ে।

এই বিষয়ে আইএসএফের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা বলেন, “ভাঙড়ের অবজারভার ইচ্ছাকৃতভাবে ভাঙড়ের মানুষের মধ্যে অশান্তি তৈরি করার চেষ্টা করছেন। উনি প্রকাশ্যে ঘর আটকানোর কথা বলেছেন। প্রশাসন ব্যবস্থা না নিলে আগামী দিনে ভাঙড়ের মানুষ প্রয়োজনে বিডিও অফিস ঘেরাও করবে। নইলে পরিস্থিতি আরও অশান্ত হতে পারে।”
অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, “সকাল থেকে আমরা নিয়ম মেনে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় পড়া বাড়ির ছবি তুলছিলাম। সেই সময় আইএসএফের লোকজন এসে বলে ঘর তারাই দেবে এবং ছবি তোলার অধিকার শুধু তাদেরই। এমনকি বোমা ও বন্দুক নিয়ে হামলা চালানোরও চেষ্টা করা হয়। এদিকে ঘটনার উত্তেজনাপূর্ণ মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা।

Post Views: 191

Continue Reading

Previous: ‘দু’মুখো’ অবতারে এবার টোটা রায়চৌধুরী, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কিসের ইঙ্গিত দিলেন অভিনেতা?
Next: কাশি এবং জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা শরদ পওয়ার

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.