ওঙ্কার ডেস্ক: টিআরপি তালিকায় বিপুল রদবদল চলতি সপ্তাহেও! সেরা পাঁচ ধারাবাহিক সম্পূর্ণ ওলদবদল হয়ে গেল। বেঙ্গল টপার খেতাব হাতছাড়া হপ্যে গেল ‘জোয়ার ভাঁটা’র। চলতি সপ্তাহে আবারও নিজের জায়গায় জি বাংলারই জনপ্রিয় মেগা, বাংলার সেরা হল ‘পরিণীতা’। বর্তমানে ধারাবাহিকের গল্প পারুলের জন্ম পরিচয়কে ঘিরে একেবারে জমজমাট। তার প্রতিফলন দেখা যাচ্ছে টিআরপিতেও। তবে কেবল ‘পরিণীতা’ নয়, প্রথম স্থানে যুগ্ম ভাবে রয়েছে আরও এক ধারাবাহিক, ‘তারে ধরি ধরি মনে করি’। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৩। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারবাহিকের শেষ ১৫ মিনিট এবং ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের প্রথম ১৫ মিনিট। এই দুই ধারাবাহিক পেয়েছে ৫.১ নম্বর। এই সপ্তাহে এক থেকে সোজা তিন নম্বরে নেমে এসেছে ‘জোয়ার ভাঁটা’। নিশার কারসাজি ধরা পড়ে বর্তমানে সে জেলে। ‘জোয়ার ভাঁটা’র নম্বর ৫। চার নম্বরে রয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মী’রা। স্বস্তিকা ঘোষ এবং সৌম্যদীপ মুখার্জি অভিনীত এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.৯। পঞ্চম স্থানে রয়েছে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের শেষ ১৫ মিনিট এবং ‘গঙ্গা’। এই দুই ধারাবাহিক পেয়েছে ৪.৭।
ষষ্ঠ স্থানে রয়েছে একসঙ্গে তিনটি ধারাবাহিক। ‘গঙ্গা’ ধারাবাহিকের শেষ ১৫ মিনিট, ‘প্রতিজ্ঞা’ এবং ‘সংসারের সংকীর্তন’। এই তিনটি ধারাবাহিক পেয়েছে ৪.৫। সপ্তম স্থানেও রয়েছে স্টার জলসার দু’টি ধারাবাহিক। ‘ঘূর্ণি’ এবং ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের প্রথম ১৫ মিনিট। আট নম্বরে রয়েছে ‘কনে দেখা আলো’ ধারাবাহিক। একই নম্বর পেয়েছে ‘ও মোর দরদিয়া’ এবং ‘কুমকুম’। নয় নম্বরে রয়েছে ‘কমলা নিবাস’। দশম স্থানে রয়েছে ‘বাবলি সুন্দরী’ এবং ‘লক্ষ্মী ঝাঁপি’র শেষ ১৫ মিনিট।
প্রতি সপ্তাহেই চলতে থাকে টিআরপির খেলা। কে কাকে ছাপিয়ে গেল কে গেল পিছিয়ে সেদিকে নজর রয়েছে সকলের। হাড্ডাহাটি লড়াইয়ে এই সপ্তাহে সে রাত মুকুট জিতে নিল ‘পরিণীতা’। এখন অপেক্ষা আগামী সপ্তাহের, দেখার বিষয় ফের কোন ধারাবাহিক জিতে নেয় প্রথম স্থান।