Skip to content
জুন 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাইস মিলে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু দুই শ্রমিকের

রাইস মিলে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু দুই শ্রমিকের

Online Desk জুন 25, 2026
death-f.jpg

ওঙ্কার ডেস্ক: রাইস মিলে কর্মরত অবস্থায় বিষাক্ত গ্যাসের সংস্পর্ষে এসে মৃত্যু হল দুই শ্রমিকের। বুধবার রাত আড়াইটে নাগাদ উত্তরপ্রদেশ এর সম্ভলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, বাহজোই থানা এলাকার এসআর রাইস মিলের চেম্বারের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরুদ্ধ হয়ে দুই কর্মীর মৃত্যু হয়েছে। প্রথমে এক শ্রমিক চেম্বারে প্রবেশ করে বিষাক্ত গ্যাসের কারণে অজ্ঞান হয়ে পড়েন। তিনি কোনও সাড়াশব্দ করছে না দেখে আরেকজন নীচে নামেন তাঁকে বাঁচাতে। কিন্তু দ্বিতীয় জনও চেম্বারে প্রবেশ করার পর জ্ঞান হারান। দুজনেরই মৃত্যু হয়।

বিষয়টি নিয়ে পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই জানিয়েছেন, মিলের ভেতরে একটি চেম্বারে এক কর্মী প্রবেশ করেন। তিনি সেখানে ঢোকার পর বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করতে নীচে নামেন আরেক শ্রমিক। কিন্তু তিনিও জ্ঞান হারান।
এই ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশক। বিষয়টি জানার পর তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন তদন্তকারীরা। দ্রুত বিজয় পাল (৪২) ও ওমপাল (৩২) নামের ওই দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদেরকে মৃত বলে ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে দুই শ্রমিকের পরিবারে। কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ কর্তা বিষ্ণোই জানান, প্রাথমিক তদন্তে অনুমান বিষাক্ত গ্যাসের কারণেই তাঁদের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আহতে এলে প্রকৃত কারণ জানা যাবে।

Post Views: 16

Continue Reading

Previous: জ্বালানির দাম নিয়ে বচসা, পাম্প কর্মীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল তিন যুবক
Next: টিআরপিতে ব্যাপক চমক, বাংলার সেরা হল ‘পরিণীতা’

সম্পর্কিত গল্প

iran-india.jpg

ইরানের তেল মন্ত্রীর সঙ্গে বৈঠকে হরদীপ পুরী, আলোচনা জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে

Online Desk জুন 25, 2026
delhi-high-court.jpg

ধর্ষণের ফলে ২৮ সপ্তাহের গর্ভবতী নাবালিকা, সন্তান অপসারণের অনুমতি দিল আদালত

Online Desk জুন 25, 2026
taratala.jpg

তারাতলার গুদামের কোনও রেজিস্টারই নেই, সিটের হাতে বিস্ফোরক তথ্য

Online Desk জুন 25, 2026

You may have missed

iran-india.jpg

ইরানের তেল মন্ত্রীর সঙ্গে বৈঠকে হরদীপ পুরী, আলোচনা জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে

Online Desk জুন 25, 2026
delhi-high-court.jpg

ধর্ষণের ফলে ২৮ সপ্তাহের গর্ভবতী নাবালিকা, সন্তান অপসারণের অনুমতি দিল আদালত

Online Desk জুন 25, 2026
taratala.jpg

তারাতলার গুদামের কোনও রেজিস্টারই নেই, সিটের হাতে বিস্ফোরক তথ্য

Online Desk জুন 25, 2026
eci-wb.png

দীর্ঘ এক বছরের শূন্যতা কাটিয়ে রাজ্যে নতুন নির্বাচন কমিশনার, দায়িত্বে কৃষ্ণ গুপ্ত

Online Desk জুন 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.