Skip to content
জুন 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জ্বালানির দাম নিয়ে বচসা, পাম্প কর্মীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল তিন যুবক

জ্বালানির দাম নিয়ে বচসা, পাম্প কর্মীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল তিন যুবক

Online Desk জুন 25, 2026
fire.jpg

ওঙ্কার ডেস্ক: পেট্রোলের দাম নিয়ে বচসার জেরে এক পাম্প কর্মীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করল তিন যুবক। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মঙ্গলবার রাত ১০টা নাগাদ এই ঘটনা ঘটেছে। ২৬ বছর বয়সী পেট্রোল পাম্প কর্মীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তিন অভিযুক্ত। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে ঘটনার ভতদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি এক জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ওই কর্মীর নাম আকাশ সেনগার। বর্তমানে জয়রোগ্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ছেলেকে যখন পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা হচ্ছিল সেই সময় খবর পেয়ে ঘটনাস্থলে যান তাঁর বাবা। কিন্তু তিনি ছেলেকে বাঁচাতে গিয়েও অগ্নিদগ্ধ হন। এক তদন্তকারী আধিকারিক জানান, ঘটনার সময় তিন যুবক বাইকে চেপে পাম্পে আসে। পেট্রোলের দাম নিয়ে আকাশের সঙ্গে তর্কে জড়ায় তারা। মুখে তর্কাতর্কি হতে হতে দ্রুত তা চরম আকার ধারণ করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে এক জন আচমকা আকাশের গায়ে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনে পুড়তে পুড়তে সাহায্যের জন্য আর্তনাদ করতে থাকেন আকাশ। সেই সময় ওই পাম্পের কাছেই একটি ট্যুর অ্যান্ড ট্রাভেল অফিসে নিরাপত্তারক্ষী হিসেবে ডিউটিতে ছিলেন তাঁর বাবা। ছেলেকে খুনের চেষ্টা হচ্ছে শুনে তিনি তড়িঘড়ি পাম্পে আসেন। ছেলেকে বাঁচাতে গিয়ে তাঁর পা পুড়ে যায়। স্থানীয়রা দ্রুত বাবা ও ছেলেকে জয়রোগ্য হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান। সেখানে দুজনের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, আকাশের শরীরের প্রায় ৩৭ শতাংশ পুড়ে গেছে। ফলে তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
ইতিমধ্যে এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ ডোলি ওরফে অনুজ গুর্জর ও শচীন গুর্জর নামের দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তৃতীয় অভিযুক্ত অরবিন্দ ছাভাইয়ের খোঁজ চালাচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post Views: 17

Continue Reading

Previous: মমতার হাত ছেড়ে কেন পদ্মশিবিরে আনাগোনা, মুখ খুললেন বিদ্রোহী তৃণমূলরা
Next: রাইস মিলে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু দুই শ্রমিকের

সম্পর্কিত গল্প

iran-india.jpg

ইরানের তেল মন্ত্রীর সঙ্গে বৈঠকে হরদীপ পুরী, আলোচনা জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে

Online Desk জুন 25, 2026
delhi-high-court.jpg

ধর্ষণের ফলে ২৮ সপ্তাহের গর্ভবতী নাবালিকা, সন্তান অপসারণের অনুমতি দিল আদালত

Online Desk জুন 25, 2026
taratala.jpg

তারাতলার গুদামের কোনও রেজিস্টারই নেই, সিটের হাতে বিস্ফোরক তথ্য

Online Desk জুন 25, 2026

You may have missed

iran-india.jpg

ইরানের তেল মন্ত্রীর সঙ্গে বৈঠকে হরদীপ পুরী, আলোচনা জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে

Online Desk জুন 25, 2026
delhi-high-court.jpg

ধর্ষণের ফলে ২৮ সপ্তাহের গর্ভবতী নাবালিকা, সন্তান অপসারণের অনুমতি দিল আদালত

Online Desk জুন 25, 2026
taratala.jpg

তারাতলার গুদামের কোনও রেজিস্টারই নেই, সিটের হাতে বিস্ফোরক তথ্য

Online Desk জুন 25, 2026
eci-wb.png

দীর্ঘ এক বছরের শূন্যতা কাটিয়ে রাজ্যে নতুন নির্বাচন কমিশনার, দায়িত্বে কৃষ্ণ গুপ্ত

Online Desk জুন 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.