ওঙ্কার ডেস্ক: বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষে ছিল ‘তারে ধরি ধরি মনে করি’। কিন্তু এই সপ্তাহে সেই স্থানে রয়েছে অন্য ধারাবাহিক। এই সপ্তাহে প্রথম স্থান ‘তারে ধরি ধরি মনে করির হাতছাড়া হলেও, ‘পরশুরাম আজকের নায়ক’ এবং ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ এই দুই ধারাবাহিক যুগ্ম ভাবে ৪.৯ নম্বর পেয়ে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে। এই সপ্তাহে বেশ অনেকটাই নম্বর বেড়েছে দুই ধারাবাহিকের। বর্তমানে একদিকে ‘পরশুরাম’-এ নায়ককে গুলি করার বিষয়ে তটিনী পুলিশের জালে, অন্যদিকে বিদ্যার জীবনের অন্যতম খোঁজ নিয়ে টানটান পর্ব নিয়ে ধারাবাহিকের গল্প জমে উঠেছে। দ্বিতীয় স্থানে সামান্য কম নম্বর নিয়ে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। এই ধারাবাহিক পেয়েছে ৪.৮ নম্বর। ‘পরিণীতা’ এই সপ্তাহেও তৃতীয় স্থানে নিজের জায়গা ধরে রেখেছে। পেয়েছে ৪.৭ নম্বর। চতুর্থ স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। এই ধারাবাহিক চলতি সপ্তাহে পেয়েছে ৪.৩। পঞ্চম স্থানে একসঙ্গে বেশ কয়েকটি ধারাবাহিক রয়েছে। নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’ সেরা পাঁচে উঠে এসেছে, ‘কুসুম’ ও ‘গঙ্গা’ও রয়েছে এই স্থানে। পেয়েছে ৪.২।
৪.১ পেয়ে ষষ্ঠ স্থান দখল করেছে ‘ও মোর দরদিয়া’। সপ্তম স্থানে একসঙ্গে রয়েছে তিনটি ধারাবাহিক। ‘প্রতিজ্ঞা’, ‘সংসারের সংকীর্তন’ ও ‘কনে দেখা আলো’। অষ্টম স্থানে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’, ‘ও মোর দরদিয়া’ এবং ‘কমলা নিবাস’।। নম্বর স্থানে ‘শুধু তোমারই জন্য’ এবং ‘রাঙামতী তীরন্দাজ’। তালিকায় দশ নম্বরে উঠে এসেছে ‘সাত পাকে বাঁধা’।
নম্বরের নিরিখে মান কমেছে প্রায় প্রতিটি ধারাবাহিকেরই। টিআরপি তালিকায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে সব মেগাগুলি। নতুন ধারাবাহিকও যেমন টিআরপিতে জায়গা করে নিচ্ছে তেমনই পুরনো মেগাও রয়েছে লড়াইয়ের ময়দানে। আগামী দিনে এই লড়াইয়ের ময়দানে কারা কারা টিকে থাকে সেদিকেই নজর ধারাবাহিকপ্রেমীদের।