Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কুড়মি আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা? পুরুলিয়ার পুলিশ সুপারের কাছে রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী

কুড়মি আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা? পুরুলিয়ার পুলিশ সুপারের কাছে রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী

Online Desk মে 22, 2026
1000327618.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর একাধিক দাবিতে রেল অবরোধ করেছিল কুড়মি সমাজের মানুষ। সেই সময় বহু জনকে গ্রেফতারের পাশাপাশি মামলাও দেওয়া হয়েছিল পুলিশের তরফে। বিজেপি ক্ষমতায় আসতে কুড়মি সমাজের সেই আন্দোলনে ‘মিথ্যা মামলা’ দেওয়া হয়েছে কিনা, তার রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে পশ্চিমাঞ্চলের ৫ জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানে পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারির কাছে এই রিপোর্ট চান মুখ্যমন্ত্রী।

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, কুড়মি জাতিসত্তার আন্দোলনে মিথ্যা মামলা দেওয়া হয়েছে কিনা পুরুলিয়ার এসপি তার রিপোর্ট দেবেন। এছাড়া শুভেন্দু অধিকারী এদিন কুড়মালি ও রাজবংশী ভাষাকে অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করার জন্য পদক্ষেপ নেবেন বলে জানান। উল্লেখ্য, কুড়মি সমাজের এই ভাষাকে স্বীকৃতির দাবিও সেই সময় আন্দোলনকারীরা তুলেছিলেন।

উল্লেখ্য গত বছরের ওই রেল অবরোধকে কলকাতা হাই কোর্ট ‘অসাংবিধানিক’ বলেছিল। আদালতের সেই পর্যবেক্ষণের পর পুরুলিয়া জেলা পুলিশ পদক্ষেপ করে। একাধিক কুড়মি আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়। পুলিশের উপর হামলারও অভিযোগ ওঠে সেই সময়। রেল ও রাজ্য পুলিশ যৌথ ভাবে গ্রেফতার করে মোট ৫১ জনকে। তার পর থেকে তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে কুড়মিদের মধ্যে। কুড়মি নেতা অজিতপ্রসাদ মাহাতো ‘নো ভোট টু টিএমসি’-র ডাক দেন। অবশেষে নয়া বিজেপি সরকার ক্ষমতায় এসে ওই সংক্রান্ত ঘটনায় মিথ্যা মামলা হয়েছে কিনা তার রিপোর্ট তলব করায় স্বস্তির হাওয়া কুড়মি আন্দোলনকারীদের মধ্যে।

Post Views: 92

Continue Reading

Previous: চাকরির নামে ২০ লক্ষ টাকা আর্থিক প্রতারণা, অভিযুক্ত পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক
Next: টিআরপি তালিকায় জোড়া ধারাবাহিকের ঝড়, সেরার স্থান ধরে রাখল কোন মেগা?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.