Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘নিটে প্রশ্ন ফাঁস হয়নি, স্রেফ কিছু প্রশ্ন বাইরে থেকে এসেছিল’ সংসদীয় কমিটির চাপের মুখে সাফাই NTA-এর

‘নিটে প্রশ্ন ফাঁস হয়নি, স্রেফ কিছু প্রশ্ন বাইরে থেকে এসেছিল’ সংসদীয় কমিটির চাপের মুখে সাফাই NTA-এর

Online Desk মে 22, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: দেশ জুড়ে যে পরীক্ষা নির্ধারণ করে হাজারো ডাক্তারি পড়ুয়ার ভবিষ্যৎ। সেই পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবার সেই পরীক্ষা আজব সাফাই দিল পরীক্ষা গ্রহণ কারি সংস্থা এন টি এ। তাদের বক্তব্য, ‘’ ‘গোটা প্রশ্নপত্র ফাঁসের কোনও ঘটনাই ঘটেনি, স্রেফ কিছু প্রশ্ন পরীক্ষার আগে বাইরে চলে এসেছিল!’ এনটিএ-র এমন যুক্তি শুনে স্বভাবতই তাজ্জব রাজনৈতিক মহল থেকে শুরু করে পরীক্ষার্থী ও অভিভাবকেরা। গত কয়েকদিন ধরে দেশজুড়ে তোলপাড় ফেলা এই প্রশ্নফাঁস কাণ্ডে কীভাবে ফাঁস হল কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ- সেই জট ক্রমে খুলছে। সিবিআই জানাচ্ছে, নিট-ইউজি পরীক্ষার ঠিক আগের সপ্তাহে, এপ্রিলের শেষ দিকে, কুলকার্নি লাতুর ও পুনে- দুই জায়গারই ছাত্রছাত্রীদের জড়ো করেন। তাঁর সঙ্গী ছিলেন অভিযুক্ত মনীষা ওয়াঘমার, যিনি ১৪ মে গ্রেফতার হন। কুলকার্নি নিজের পুনের বাড়িতেই ‘বিশেষ কোচিং ক্লাস’ চালু করেন। সেখানে তিনি ছাত্রদের হাতে প্রশ্ন, বিকল্প উত্তর, এমনকি সঠিক উত্তর পর্যন্ত লিখিয়ে দেন। পরে দেখা যায়, সেই নোটবইয়ে লেখা প্রশ্নগুলি হুবহু মিলেছে ৩ মে-র নিট-ইউজি ২০২৬ পরীক্ষার আসল প্রশ্নপত্রের সঙ্গে। সিবিআই সূত্রের দাবি, এই প্রশ্নফাঁসের বিনিময়ে কয়েক লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল ছাত্রদের কাছ থেকে। বহু মধ্যস্থতাকারীকে কাজে লাগিয়ে গড়ে উঠেছিল গোপন নেটওয়ার্ক, যেখানে বইয়ের মতো সাজানো হয়েছিল প্রশ্নব্যাঙ্ক। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর কুলকার্নিকে পুনে থেকে গ্রেফতার করা হয়। তিনি লাতুরের বাসিন্দা হলেও গত কয়েক বছর ধরে পুনেতে পড়াতেন।
কেবল কুলকার্নিই নন, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল নথি, মোবাইল ফোন ও ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার করেছে সিবিআই। এগুলোর ফরেন্সিক পরীক্ষা চলছে। প্রশ্নফাঁস চক্রের গতিবিধি, যোগাযোগ এবং টাকা লেনদেনের ধরন জানতে প্রযুক্তিগত বিশ্লেষণও করা হচ্ছে। বর্তমানে তদন্তকারিদের দাবি, এই তদন্তের ফলে প্রশ্নফাঁস চক্রের মূল নেটওয়ার্ক অনেকটাই প্রকাশ্যে এসেছে। আরও বড় র্যা কেট সামনে আসতে পারে আগামী দিনে।

Post Views: 85

Continue Reading

Previous: টিআরপি তালিকায় জোড়া ধারাবাহিকের ঝড়, সেরার স্থান ধরে রাখল কোন মেগা?
Next: নিটের প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর, এনটিএ প্রধানের দাবি, প্রশ্ন ফাঁস হয়নি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.