ওঙ্কার ডেস্ক: টিআরপির ওঠাপড়া প্রতি সপ্তাহের চলতে থাকে। গত দু’সপ্তাহে প্রতিটি ধারাবাহিকের ক্ষেত্রেই টিআরপিতে ঘটেছে ব্যাপক বদল। এই সপ্তাহেও প্রায় তেমনই চিত্র। কিন্তু তার মধ্যেও এ সপ্তাহে বেশি নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে জলসার ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। এমনকি এই সপ্তাহে আগের চেয়ে নম্বর খানিক বেড়েছে এই গল্পের। প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই।
তবে এই সপ্তাহে টানটান উত্তেজনা চলছে প্রফেসর বিদ্যা ব্যানার্জীর কাহিনিতে। বিয়ের পর্ব মিটেছে আপাতত। সেখানেও ছিল বেশ নাটকীয়তা। যা প্রতিনিয়ত আকর্ষণ করছে অনুরাগীদের। এ সপ্তাহে তারা পেয়েছে ৬.৭। অন্য দিকে গল্পে অন্য মোড়ক এনেও কিছুটা পিছিয়ে পড়েছে ‘পরিণীতা’। বিবাহবিচ্ছেদের আগে রায়ান এবং পারুলের ফুলশয্যা। এই ভাবেই প্রেমের গল্প নতুন মোড় নেওয়ার চেষ্টা করেছে। তার পরেও প্রথম স্থান হাতছাড়া হল তাদের। এবারে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। তাঁদের প্রাপ্ত নম্বর ৬.৬। ৬.৪ পেয়ে তৃতীয় স্থানে এসপ্তাহে ‘পরশুরাম আজকের নায়ক’। তবে নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে ‘রাঙামতি তীরন্দাজ’। নানা বিতর্ক হয়েছে তাদের গল্প নিয়ে। বিভিন্ন দৃশ্য নিয়ে সমালোচনাও হয়েছে। রাঙামতির গল্প পেয়েছে ৫.৯। এ বারে তারা রয়েছে চতুর্থ স্থানে। আর পঞ্চমে রয়েছে ‘ও মোর দরদিয়া’। তাদের প্রাপ্ত নম্বর ৫.৭।
এবার টিআরপি তালিকার ষষ্ঠ নম্বরে রয়েছে জি বাংলার ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি ৫.৪ নম্বর পেয়ে এই স্থানে রয়েছে ধারাবাহিকটি। সপ্তম স্থানে লক্ষ্মী ঝাপি ধারাবাহিক। অষ্টমে রয়েছে জোড়া ধারাবাহিক চিরসখা ও জোয়ার ভাঁটা পেয়েছে ৫.১ নম্বর। নবমে আছে চিরদিনই তুমি যে আমার মেগা। দশম স্থানে আছে জি বাংলার আমাদের দাদামণি।
গত বেশ কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার ধারাবাহিকই রেটিং চার্টে নিজেদের জায়গা ধরে রাখছিল। সেই তুলনায় জি বাংলা ও জলসার ধারাবাহিকের নম্বর খানিক কমে গিয়েছে গত সপ্তাহের তুলনায়। কিন্তু এবার স্টার জলসার পাশাপাশি জি বাংলার বেশ কিছু ধারাবাহিক নিজেদের জায়গা ফিরে পেয়েছে। প্রথম স্থানে যেমন চমক আছে, তেমন এক থেকে দশেও দুটি চ্যানেলের বিভিন্ন ধারাবাহিক মিলেমিশে রয়েছে। আগামীতে আসছে আরও নতুন ধারাবাহিক, টিআরপি-র দৌড়ে কতটা টিকে থাকে তারা, সেইদিকের নজর সকলের।
