Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • একই ফ্রেমে এবার ঋতব্রত-প্রিয়ঙ্কা, কোন রহস্য নিয়ে আসছে ‘সব চরিত্ররা’?

একই ফ্রেমে এবার ঋতব্রত-প্রিয়ঙ্কা, কোন রহস্য নিয়ে আসছে ‘সব চরিত্ররা’?

Online Desk ফেব্রুয়ারি 19, 2026
WhatsApp-Image-2026-02-19-at-2.03.02-PM.jpeg

সহেলী বিশ্বাস: একই পর্দায় এবার একসাথে ধরা দিতে চলেছে ঋতব্রত মুখোপাধ্যায় ও প্রিয়ঙ্কা ভট্টাচার্যকে। আসছে নতুন স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘সব চরিত্ররা’। পরিচালনায় রয়েছেন দীপ। এক সংগ্রামী ও উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা কুশল দত্তর গল্প দেখা যাবে পর্দায়, যেখানে দর্শকদের জন্য রয়েছে চমকপ্রদ মোড়।
শুটিং সেটে এক তরুণ অভিনেতা কাজের আশায় পরিচালকের দরবারে হাজির হয়। তাকে ভবিষ্যতে সুযোগ দেওয়ার আশ্বাস দেন পরিচালক। ধীরে ধীরে গল্পের গতি এগোয়। অভিনয়ে ঋতব্রত ও প্রিয়ঙ্কা ছাড়াও দেখা যাবে দেবরাজ ভট্টাচার্য, দেবপ্রসাদ হালদার ও রানা বসু ঠাকুরকে।
গল্পে দেখা যাবে এক উঠতি অভিনেতা। যে নিজের জায়গা তৈরি করতে কসরত করে চলেছেন। তাঁর জীবনে ঘটে যাওয়া এক ঘটনার গল্পই বলবে ‘সব চরিত্ররা’। কুশলের চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়কে, কুশল একজন অভিনেতা, সে নিজে জানে সে একজন দক্ষ অভিনেতা। কিন্তু সঠিক সুযোগের আক্ষেপ তাকে সারাক্ষণ তাড়া করে। একদিন রাতে হুট করেই কুশলের বাড়িতে এক ব্যক্তির আগমন ঘটে। ওই ব্যক্তি নিজের পরিচয় দেয়। এই আগন্তুকের আগমনকে কেন্দ্র করেই গড়ে উঠবে গল্প। পরিচয় ও দ্বন্বেনের মাঝেই থাকবে রহস্য ও নানান চমক, গল্প যত এগিয়ে চলবে ধীরে ধীরে খুলবে রহস্যের জট।
এরই মাঝে গৌরবের বাড়িতে আসে তার প্রেমিকা বনি সেন সেই চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে। প্রথম দেখাতেই মনে হয় বনি হৃত্ত্বিকের প্রতি আকৃষ্ট। ধীরে ধীরে প্রকাশ পায়, হৃত্ত্বিক আসলে একজন সন্ত্রাসী। কিন্তু এখানেই রয়েছে গল্পের আসল মোড় হৃত্ত্বিক, বনি, ভাইজান, এমনকি বিষ্ণু এরা কেউই বাস্তবে অস্তিত্বশীল নয়। তারা সকলেই গৌরবের মনের সৃষ্টি, তার অবচেতন মানসের কল্পিত চরিত্র, যা তার আশপাশের মানুষদের প্রতিফলন। পরিচালকের কথায়, ‘সব চরিত্ররা’ আমার কাছে শুধু একটি সাইকোলজিক্যাল থ্রিলার নয়, বরং মানুষের মনের ভেতরের অদৃশ্য অস্থিরতাকে অন্বেষণের একটি চেষ্টা। গল্পের কেন্দ্রে থাকা একজন সংগ্রামী অভিনেতার যাত্রা আসলে অনেকের বাস্তবতার প্রতিফলন। সেই সূক্ষ্ম মুহূর্তগুলোকেই সিনেমার ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছি।

পরিচালক দীপ মোদক

এই ছবি নিয়ে ঋতব্রত জানান, “কুশলের চরিত্রটা এতটাই জটিল, যে তার মন ও মাথাকে বুঝতে বেশ খানিক বেগ পেতে হয়েছে আমায়। তবে সেটাই অভিনেতার আনন্দ। আমার মনে হয় এই ছবির সঙ্গে যুক্ত সবাই গল্পটাকে জীবন্ত করে তুলেছে।” পাশাপাশি প্রিয়াঙ্কা বলেন, ‘সব চরিত্ররা’ আমার কাছে ভীষণ স্পেশাল একটা প্রজেক্ট। দীপ দার পরিচালনায় এটা আমার দ্বিতীয় কাজ। যখন প্রথম গল্পটা শুনেছিলাম, তখনই দীপ দাকে বলেছিলাম—এটা ভীষণ ইন্টারেস্টিং একটা প্রজেক্ট হতে চলেছে। আর সত্যি বলতে, সেটাই হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।

উল্লেখ্য, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে ২০ ফেব্রুয়ারি অর্থাৎ আগামিকাল মুক্তি পেতে চলেছে এই শর্ট ফিল্ম। এই শর্ট ফিল্ম সকলের মনে কেমন সারা ফেলে এখন সেদিকেই নজর সকলের।

Post Views: 155

Continue Reading

Previous: পিছিয়ে গেল চেনা ধারাবাহিক, প্রথম স্থানে নতুন চমক, এসপ্তাহে সেরা ১০’এ কারা?
Next: এপস্টিনের সঙ্গে সম্পর্ক ছিল, সেই প্রাক্তন ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেফতার

সম্পর্কিত গল্প

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.