Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • এপস্টিনের সঙ্গে সম্পর্ক ছিল, সেই প্রাক্তন ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেফতার

এপস্টিনের সঙ্গে সম্পর্ক ছিল, সেই প্রাক্তন ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেফতার

Online Desk ফেব্রুয়ারি 19, 2026
andrew.jpg

ওঙ্কার ডেস্ক: এপস্টিনের সঙ্গে সম্পর্ক থাকায় তাঁকে নিয়ে জোর চর্চা চলছিল। এই আবহে এবার ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে গ্রেফতার করা হল প্রাক্তন ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। প্রিন্স উপাধি আগেই হারানো অ্যান্ড্রু সম্পর্কে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই।

আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ব্রিটেনের আধুনিক ইতিহাসে তাঁর গ্রেফতার বেনজির। তবে পুলিশি তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। আটটি পৃথক সংস্থা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে। সরকারি পদে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করেছিলেন তিনি, এমনটাই অভিযোগ। সে বিষয়ে অনুসন্ধান চালানোর পাশাপাশি অ্যান্ড্রুর কাছে কোনো নারীকে পাচার করা হয়েছিল কি না, সেদিকেও নজর গোয়েন্দাদের। টেমস ভ্যালি পুলিশের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে আজ নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই তদন্তের আওতায় বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। ধৃত ব্যক্তি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।’

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক ছিল ব্রিটিশ রাজপরিবারের সদস্য এবং রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রুর। বিষয়টি সামনে আসার পর চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে তিনি উইন্ডসর শহর ছেড়ে নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে চলে যান। গত বছর অর্থাৎ ২০২৪ সালের অক্টোবরে রাজা তৃতীয় চার্লস অ্যান্ড্রুর প্রিন্স উপাধি বাতিল করেন।

Post Views: 163

Continue Reading

Previous: একই ফ্রেমে এবার ঋতব্রত-প্রিয়ঙ্কা, কোন রহস্য নিয়ে আসছে ‘সব চরিত্ররা’?
Next: সৌন্দর্যচর্চা ও পেশাদার প্রশিক্ষণের নতুন ঠিকানা, আমজাদ হাবিব প্রিমিয়ার স্যাঁলোন এন্ড একাডেমি এখন টালিগঞ্জে

সম্পর্কিত গল্প

Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.