Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • একাধিকবার মাইল্ড স্ট্রোক! গুরুতর অসুস্থ পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়, ফের উদ্বেগ টলিপাড়ায়

একাধিকবার মাইল্ড স্ট্রোক! গুরুতর অসুস্থ পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়, ফের উদ্বেগ টলিপাড়ায়

Online Desk এপ্রিল 5, 2026
hyf.png

ওঙ্কার ডেস্ক: টলিপাড়ায় ফের উদ্বেগের খবর। রবিবাসরীয় সকালে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থতার খবর। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। জানা গিয়েছে শনিবার সন্ধ্যা নাগাদ হঠাৎই ‘মাইল্ড স্ট্রোক’ হয় পরিচালকের। তড়িঘড়ি তাঁকে বাইপাস সংলগ্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরিচালকের স্ত্রী তথা সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন এবং পরিচালকের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।
সুদীপার কথায়, প্রথমে বিষয়টিকে মাইগ্রেন বলেই আন্দাজ হয়েছিল। অগ্নিদেবের প্রচণ্ড মাথাব্যথা হচ্ছিল, বাঁ চোখে ঝাপসা দেখছিলেন এবং ঠিক করে হাঁটতেও পারছিলেন না বলেই জানান সুদীপা। বারবার পড়েও যাচ্ছিলেন নাকি তিনি। পরিস্থিতি দেখে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে দ্রুত এমআরআই করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। রিপোর্ট দেখে চিকিৎসক জানান, ইতিমধ্যেই পরিচালকের একাধিকবার মাইল্ড স্ট্রোক হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং শরীরের অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা চলছে।
উল্লেখ্য, এই শারীরিক সমস্যার কারণে কিছুদিন ধরেই পরিচালনার কাজ থেকে বিরতি নিয়েছিলেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। তবে কয়েক দিন আগেই নতুন ছবির কাজে হাত দিয়েছিলেন তিনি। তাঁর পরিচালনায় ‘চোর’ ছবিতে প্রথমবার অভিনয় করতে দেখা যাবে অভিনেতা জিতু কামালকে। পরিচালকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই টলিপাড়ায় উদ্বেগ ছড়িয়েছে ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়ায় বহু শিল্পী ও সহকর্মী তাঁর দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করছেন। দীর্ঘ কেরিয়ারে ‘চারুলতা ২০১১’, ‘মিসেস সেন’ এবং ‘গহীন হৃদয়’-এর মতো প্রশংসিত ছবি উপহার দিয়েছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়।

Post Views: 128

Continue Reading

Previous: সামাজমাধ্যমে পোস্ট পরিচালক শতরুপা সান্যালের, মা হলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা
Next: পদ্মশিবিরে গোষ্ঠীকোন্দল, কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভ, তালা ঝুললো কার্যালয়ে

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.