Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সামাজমাধ্যমে পোস্ট পরিচালক শতরুপা সান্যালের, মা হলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা

সামাজমাধ্যমে পোস্ট পরিচালক শতরুপা সান্যালের, মা হলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা

Online Desk এপ্রিল 5, 2026
uyjg.png

ওঙ্কার ডেস্ক: মা হলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা। জানা গিয়েছে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর মা শতরূপা সান্যালের তরফে এমনই আভাস মিলেছে। খবর, সুস্থ আছেন নতুন মা এবং সদ্যোজাত। অভিনেত্রীর মা সামাজমাধ্যমের পোস্ট অনুযায়ী, ২৮ মার্চ মা হন চিত্রাঙ্গদা। খুশির খবর ভাগ করতেই শুভেচ্ছায় ভেসে যায় মন্তব্য বক্স। সেখানেই একাধিক নেটাগরিক লেখেন, নাতি এসেছে শতরূপার ঘরে। পুত্রসন্তানের মা হয়েছেন চিত্রাঙ্গদা। যদিও বিষয়ে মুখে কুলূপ দুই পরিবারের।

মাতৃত্বকালীন যাত্রাতেই নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন চিত্রাঙ্গদা। তাঁর বক্তব্য অনুযায়ী, একটু ভয় আর অনেকটা খুশি নিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা যাত্রা শুরু করেছেন তিনি। “সব মেয়েই স্বপ্ন দেখে, সে যেন ‘সেরা মা’ হতে পারে। আমিও তাই। তবে সেরা নয়, ‘ভাল মা’ হওয়ার। যে মা পৃথিবীকে ‘মানুষ’এর জন্ম দেবে।” অন্তৃঃসত্ত্বা অবস্থাতেই তাঁর আসন্ন ছবি ‘ম্যায় অ্যাক্টর নহি হুঁ’র জন্য আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত হয়েছেন চিত্রাঙ্গদা। ছবিতে তিনি নওয়াজউদ্দীন সিদ্দীকীর বিপরীতে অভিনয় করেছেন। খবর, সেই ছবি মুক্তি পাবে আগামী মে মাসে।
উল্লেখ্য, সমাজমাধ্যমে নিজেই বেবি বাম্পের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। পাশপাশি মাসি ঋতাভরীও সামিল হয়েছিলেন দিদির সাধভক্ষণ অনুষ্ঠানে। ঘরোয়া ভাবে পালন করা হয় সেই অনুষ্ঠান। সমাজমাধ্যমে নিজেই সেই ছবি ভাগ করে নিয়েছিলেন ঋতাভরী। এবার মাসি হলেন ঋতাভরী।

Post Views: 130

Continue Reading

Previous: কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে, মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির
Next: একাধিকবার মাইল্ড স্ট্রোক! গুরুতর অসুস্থ পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়, ফের উদ্বেগ টলিপাড়ায়

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.