Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পদ্মশিবিরে গোষ্ঠীকোন্দল, কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভ, তালা ঝুললো কার্যালয়ে

পদ্মশিবিরে গোষ্ঠীকোন্দল, কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভ, তালা ঝুললো কার্যালয়ে

Online Desk এপ্রিল 5, 2026
BJP-FLAG.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটের আগে নদিয়ার কৃষ্ণনগরে পদ্মশিবিরে গোষ্ঠীকোন্দল। প্রার্থী ঘোষণা হতেই বিক্ষোভ প্রকাশ্যে এল। শনিবার রাতে বিজেপির তরফ থেকে রাজ্যের আরও পাঁচ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বিজেপির প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই অশান্তির শুরু। অভিযোগ, টাকা দিয়ে প্রার্থী ঠিক হয়েছে। সেকারণে অবিলম্বে প্রার্থীকে বদল করার আবেদন তুলে বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা প্রকাশ্যে বিক্ষোভ দেখাতে থাকলেন। তালা ঝুলিয়ে দেওয়া হয় বিজেপির কার্যালয়ে।
সূত্রের খবর, রবিবার সকাল থেকে প্রকাশ্যে ক্ষোভ দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। অভিযোগ, তারক চট্টোপাধ্যায় একাধিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন। পাশাপাশি নির্বাচনের সময় অতীতে কর্মীরা সমস্যায় পড়লে তিনি পাশে থাকেননি।
বিজেপির একাংশের অভিযোগ, তারক ওই কেন্দ্রে প্রার্থী হলে তৃণমূলেরই সুবিধা হবে। কারণ, আগেও তৃণমূলের থেকে টাকা নিয়ে একাধিক সুবিধা পাইয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তাই অবিলম্বে তারক চট্টোপাধ্যায়কে প্রার্থীপদ থেকে সরাতে হবে, এই দাবি তোলা হয়েছে। রবিবার কার্যালয়ের দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে বিক্ষোভ চলতে থাকে। বিক্ষোভকারী বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, জেলা সভাপতি অর্জুন বিশ্বাস মুখোমুখি বসে আলোচনা না করলে তালা খোলা হবে না। এই আন্দোলনই চালিয়ে যাওয়া হবে।
তবে জেলা বিজেপি নেতৃত্ব প্রাথমিকভাবে জানিয়েছেন, দল যাকে প্রার্থী করবে, তাঁর হয়েই প্রচারে নামতে হবে। অন্যদিকে, প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায় এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

Post Views: 136

Continue Reading

Previous: একাধিকবার মাইল্ড স্ট্রোক! গুরুতর অসুস্থ পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়, ফের উদ্বেগ টলিপাড়ায়
Next: রাজ্যে ট্রাইব্যুনালের প্রথম রায়, ফরাক্কার কংগ্রেস প্রার্থীর নাম ভোটার তালিকায় ফেরাতে নির্দেশ!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.