Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাজ্যে ট্রাইব্যুনালের প্রথম রায়, ফরাক্কার কংগ্রেস প্রার্থীর নাম ভোটার তালিকায় ফেরাতে নির্দেশ!

রাজ্যে ট্রাইব্যুনালের প্রথম রায়, ফরাক্কার কংগ্রেস প্রার্থীর নাম ভোটার তালিকায় ফেরাতে নির্দেশ!

Online Desk এপ্রিল 5, 2026
OOO.jpg

ওঙ্কার ডেস্কঃ স্বস্তির রায়। ফরাক্কার কংগ্রেস প্রার্থীর নাম ভোটার তালিকায় না থাকায় যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটিয়ে অবশেষে তাঁর নাম ফের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিল এসআইআর ট্রাইব্যুনাল। ভোটার তালিকা নিয়ে আইনি জটিলতার এই রায়কে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বহু ভোটারের নাম যাচাইয়ের জন্য বিবেচনাধীন রাখা হয়েছিল। সর্বোচ্চ আদালতের নির্দেশে সেই সব নামের তথ্য খতিয়ে দেখে পর্যায়ক্রমে নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হয়। জানানো হয়, এই তালিকায় যদি কারও নাম বাদ পড়ে, তবে তিনি নির্দিষ্ট ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারবেন। সেই সুযোগেই আবেদন করেন ফরাক্কার ওই প্রার্থী মহতাব শেখ। অবশেষে রায় দেওয়া হয়েছে।
তাঁর অভিযোগ ছিল, প্রার্থী হিসেবে ঘোষণার পরেও সংশ্লিষ্ট তালিকায় তাঁর নাম নেই। ফলে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শুধু তাই নয়, যে ট্রাইব্যুনালের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হওয়ার কথা, সেটিও তখনও কার্যকরভাবে কাজ শুরু করেনি বলে অভিযোগ ওঠে।
সর্বোচ্চ আদালত বিষয়টির দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে অতি অল্প সময়ের মধ্যেই ট্রাইব্যুনাল শুনানি সম্পন্ন করে। অবশেষে জানানো হয়, সংশ্লিষ্ট প্রার্থীর নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। এই রায়ই রাজ্যে এই ধরনের মামলায় ট্রাইব্যুনালের প্রথম সিদ্ধান্ত হিসেবে সামনে এল।

Post Views: 116

Continue Reading

Previous: পদ্মশিবিরে গোষ্ঠীকোন্দল, কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভ, তালা ঝুললো কার্যালয়ে
Next: রাজ্যের নির্বাচনী প্রচারের সুর চড়াতে কোচবিহারে ‘বিজয় সংকল্প সভা’-য় মোদী

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.