Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাজ্যের নির্বাচনী প্রচারের সুর চড়াতে কোচবিহারে ‘বিজয় সংকল্প সভা’-য় মোদী

রাজ্যের নির্বাচনী প্রচারের সুর চড়াতে কোচবিহারে ‘বিজয় সংকল্প সভা’-য় মোদী

Online Desk এপ্রিল 5, 2026
PM.jpg

তৃণমূল সরকার গোটা রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করেছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী কিন্তু মে মাসের পর আর সেই ভয় থাকবে না বলে তাঁর দাবী। প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল এবার নিজেই ভয়ে পালাবে আর বাংলাও ভয়মুক্ত হবে। আগামী দিনে ভয় নয়, শুধু ভরসা থাকবে। নির্বাচন কমিশনের উপর তাঁর পূর্ণ আস্থা আছে বলে বক্তব্য রাখেন মোদী।                                                                          

                                                                      (৭)

মোদী বলেন, অনুপ্রবেশকারীদের বাংলায় জায়গা দিয়েছে তৃণমূল। তারা বাংলার প্রকৃতি বদলে দিচ্ছে। বিজেপি সরকারে এলে এই অনুপ্রবেশকারীদের আটকাবে। ভোটের পর এদের হিসেব হবে।

                                                                      (৬)

প্রধানমন্ত্রী বলেন, চৌদ্দ বছরে রাজ্যের মানুষের সঙ্গে যে অন্যায় হয়েছে এবার বিজেপি সরকারে এলে তার শেষ হবে। এটা মোদীর গ্যারেন্টি বলে প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদী।    

                                                                      (৫)

এখানকার জনজাতি সম্প্রদায় প্রধানমন্ত্রীর যোজনার সুযোগ পাচ্ছে না। মোদী বলেন, এঁদের জন্য যে অর্থ বরাদ্দ হচ্ছে তা খরচ করতে পারছে না তৃণমূল সরকার।

                                                                      (৪)

বাংলার দুর্দশার জন্য প্রথমে কংগ্রেস সরকার, পরে বাম এবং এখন তৃণমূল সরকারকে নিশানা করলেন নরেন্দ্র মোদী। বললেন, একসময় দেশের অন্যত্র থেকে রোজগারের জন্য বাংলায় লোক আসতো। এখন বাংলা থেকে লোকেরা চলে যাচ্ছে বকাইরে। কারণ এখানে রোজগার বা কর্মস্থানের কোনো সুযোগ নেই। তিনি বলেন, তৃণমূল সরকার পুরো বাংলার সর্বনাশ করেছে। সবচে খারাপ অবস্থা উত্তরবঙ্গের বলে তিনি জানান।

                                                                      (৩)

সংসদীয় রাজনীতিতে অধিক সংখ্যক মহিলা প্রতিনিধিত্বের পক্ষে কথা বললেন প্রধানমন্ত্রী।

                                                                      (২)

মোদীর ভাষণে উঠে এলো মালদহ কাণ্ড। এর জন্য তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় দাঁড় করালেন মোদী।

                                                                      ( ১)

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সুর চড়াতে রবিবার কোচবিহারের রাসমেলা ময়দানে বিজেপির ‘বিজয় সংকল্প সভা’ থেকে দলের নির্বাচনী প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্যে প্রথমে উঠে এলো রাজ্যের সিন্ডিকেট রাজ। মঞ্চে দাঁড়িয়ে বললেন, এর পালটানো দরকার। নতুন বাংলা গড়ার ডাক দিলেন মোদি। সরাসরি তৃণমূলকে দায়ি করে কাটমানি ও অনুপ্রবেশ রুখতে বিজেপি সরকার জরুরি বলে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

Post Views: 147

Continue Reading

Previous: রাজ্যে ট্রাইব্যুনালের প্রথম রায়, ফরাক্কার কংগ্রেস প্রার্থীর নাম ভোটার তালিকায় ফেরাতে নির্দেশ!
Next: শত্রুসেনার চোখে ধুলো দিয়ে রুদ্ধশ্বাস অভিযান মার্কিন সেনার ! ভেনেজুয়েলার ছকে ইরান থেকে জখম পাইলট উদ্ধার

সম্পর্কিত গল্প

lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
modi-dd.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিদেশেও, ক্রমশ চাপ বাড়ছে মোদী সরকারের উপর?

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.