Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চল্লিশে পা দীপিকা’র অনুরাগীদের নিয়ে কোথায় উড়ে গেলেন বলিউডের ‘মস্তানি’?

চল্লিশে পা দীপিকা’র অনুরাগীদের নিয়ে কোথায় উড়ে গেলেন বলিউডের ‘মস্তানি’?

Online Desk জানুয়ারি 5, 2026
xdc.png

ওঙ্কার ডেস্ক: পঁচিশ সালে আট ঘণ্টা কাজ করার দাবি করে প্রায় সারাবছর সিনেদুনিয়ায় বিতর্ক, সমালোচনার শিরোনামে ছিলেন। তবে ছাব্বিশ সালটা যে দীপিকা পাড়ুকোনের জন্য অন্যরকম হতে চলেছে, সেটা নায়িকার সব সিনেমার তালিকাই বলে দেয়। শুধু বলিউড নয়, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির তালিকায় নাম লিখিয়েছেন তিনি। এবারের জন্মদিনটাও তাই আরও বিশেষভাবে পালন করলেন দীপিকা।
৫ জানুয়ারি, সোমবার চল্লিশে পা রাখলেন বলিউডের ‘মস্তানি’। আর সেই প্রেক্ষিতেই অনুরাগীদের জন্য এলাহি আয়োজন অভিনেত্রীর। বিমানের টিকিট কেটে মোট ৫০ জন ভক্তকে মুম্বইতে উড়িয়ে নিয়ে আসেন অভিনেত্রী। বিমানবন্দর থেকে প্রত্যেককে গাড়িতে করে ভেন্যুতে নিয়ে আসার ব্যবস্থাও করেছিলেন তিনি। পঞ্চাশ ভক্তকে স্বাগত জানিয়েছেন নিজের হাতে চিঠি দিয়ে। নিজের জন্মদিনে অনুরাগীদের জন্য রাখা ছিল ‘রিটার্ন গিফট’ও। তার সঙ্গে উপরিপাওনা ছিল জন্মদিনের এলাহি খাওয়া-দাওয়া ইন্দো-ওয়েস্টার্ন মেনুতে ছিল রকমারি ককটেল, দক্ষিণী, মোগলাই খানাপিনা থেকে উত্তর ভারতীয় নানা পদ। অন্যদিকে, বার্গেন্ডি রঙের কেকের সঙ্গে রং মিলান্তি পোশাকে সেজেছিলেন নায়িকা। এভাবেই মেতে ওঠেন ৪০তম জন্মদিনের পার্টিতে।
তবে উল্লেখ্য, ১৮ ডিসেম্বর অনুরাগীদের সঙ্গে ঝলমলে ‘বার্থডে সেলিব্রশনে’র আয়োজন করেছিলেন দীপিকা পাড়ুকোন। আর সেই রঙিন সেলিব্রেশনের সব মুহূর্তই সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া হয়েছে।

Post Views: 123

Continue Reading

Previous: বাংলাদেশের ভোটে দাঁড়াচ্ছেন বই ছাড়াই ‘লেখক’
Next: বিজেপির দালাল বলে ‘গো ব্যাক’ স্লোগান হুমায়ুনের বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.