Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সমাজমাধ্যমে বাগানবিলাসী ছবি পোস্ট জয়ার, নিজের ছাদের ডুমুর ও তার গুনাগুণ জানালেন অনুরাগীদের

সমাজমাধ্যমে বাগানবিলাসী ছবি পোস্ট জয়ার, নিজের ছাদের ডুমুর ও তার গুনাগুণ জানালেন অনুরাগীদের

Online Desk মে 6, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় মুখ জয়া আহসান। পর্দার গ্ল্যামার আর তারকাখ্যাতির বাইরে অত্যন্ত সহজ-সরল ও প্রকৃতিপ্রেমী একজন মানুষ অভিনেত্রী। কাজের প্রয়োজনে কলকাতায় থাকতে হলেও ছুটির দিনগুলোতে তিনি নিজের দেশের বাড়িতেই সময় কাটাতেই বেশি পছন্দ করেন। মাটির কাছাকাছি থাকতেই বরাবর ভালবাসেন তিনি। বিশেষ করে প্রকৃতির প্রতি তাঁর অগাধ ভালোবাসা এবং ছাদবাগানের প্রতি মায়া তাঁর ব্যক্তিগত জীবনে এক শান্তির আশ্রয় হয়।
সোশ্যাল মিডিয়ায় জয়া প্রায়ই তাঁর ইস্কাটনের বাড়ির সেই ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। পরম যত্নে গড়ে তোলা তাঁর সেই ছাদবাগান ও ব্যালকনিতে এখন শতাধিক ফল, সবজি ও বাহারি ফুলের গাছের সমাহার। নানা ফলের সঙ্গে শুরু করে নানারকম সবজিতে সমৃদ্ধ তাঁর এই বাগান। সম্প্রতি জয়া আহসান তাঁর বাগানের টাটকা দেশি ডুমুর বা কাকডুমুরের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এই সবজির পুষ্টিগুণ সম্পর্কেও সবাইকে সচেতন করেছেন। ডুমুরে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রন যুক্ত হয় তাও হানান তিনি। গাছের ডুমুর দেখে জয়া স্মৃতিকাতর হয়ে মায়ের হাতের রান্নার কথাও উল্লেখ করেছেন। তিনি আরও জানান যে, তাঁর মা মাংসের মশলা ব্যবহার করে ডুমুরের একটি চমৎকার পদ রান্না করেন। গাছের প্রতি জয়ার টান অনেকটাই বেশি। এমনকি বিদেশ থেকেও সুযোগ পেলে গাছ নিয়ে আসেন তিনি।

Post Views: 110

Continue Reading

Previous: বুধবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গজুড়ে, উত্তরে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা
Next: বঙ্গে ভোট পরবর্তী হিংসায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কমিশনের

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.