Skip to content
মে 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শাহরুখ, কিয়ারা, প্রিয়াঙ্কার পর এবার ২৬’এর মেট গালায় পা রাখছেন করণ জোহার

শাহরুখ, কিয়ারা, প্রিয়াঙ্কার পর এবার ২৬’এর মেট গালায় পা রাখছেন করণ জোহার

Online Desk মে 2, 2026
df.png

ওঙ্কার ডেস্ক: শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, কিয়ারা আডবাণী ও দিলজিৎ দোসাঞ্জের পর এবার বিশ্বখ্যাত ‘মেট গালা’-র মঞ্চে আরও চমক। ৪ মে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়ামে বসতে চলেছে এই রাজকীয় ফ্যাশন শো। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বলিউডের অন্দরে জোর গুঞ্জন এবছরই মেট গালায় দেখা যেতে চলেছে তারকা প্রযোজক ও পরিচালক করণ জোহারকে।
নিজের ইউনিক ফ্যাশনবোধের জন্য করণ জোহর সব সময়ই শিরোনামে থাকেন। শোনা যাচ্ছে, বিখ্যাত ডিজাইনার মণীশ মলহোত্রার তৈরি একটি বিশেষ পোশাকে সেজে করণ প্রথমবার মেট গালা উপস্থিতির হতে পারেন তিনি। ২০২৬ সালের মেট গালার থিম রাখা হয়েছে ‘কস্টিউম আর্ট’। আর ড্রেস কোড হিসেবে নির্ধারিত হয়েছে ‘ফ্যাশন ইজ আর্ট’। অর্থাৎ এবারের মূল লক্ষ্য হলো ফ্যাশনকে শিল্পের রূপ দেওয়া। এ বছর মেট গালায় শুধু করণ জোহর নন, ভারত থেকে আরও বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্বের নাম শোনা যাচ্ছে। তালিকায় রয়েছেন ডিজাইনার মণীশ মলহোত্রা, ইশা আম্বানি, নাতাশা পুনাওয়ালার মত মুখেরা।
২০২৫ সালের মেট গালা ভারতীয়দের জন্য অত্যন্ত স্মরণীয় ছিল। গত বছর প্রথমবারের মতো আমন্ত্রণ পেয়েছিলেন শাহরুখ খান ও দিলজিৎ দোসাঞ্জ। প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি কালো পোশাকে রেড কার্পেটে হেঁটে শাহরুখ খান বিশ্ববাসীর আরও একবার নজর কেড়েছিলেন। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ফ্যাশনে করণ কি ছাপ রেখে যান সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।

Post Views: 38

Continue Reading

Previous: সেজেগুজে যাচ্ছিলেন বিয়ে করতে, নতুন জীবন শুরুর দিন রাস্তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরের
Next: ৪ মে ফল প্রকাশের পর গোটা ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন করার পথে কমিশন?

সম্পর্কিত গল্প

Air-India-Retrofitted-A320-neo.jpeg

জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা, দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ভাড়া বাড়াল এয়ার ইন্ডিয়া

Online Desk মে 3, 2026
gulfnews_2025-06-18_ccnlxn53_Stock-Indian-Rupee-3.png

দুবাই থেকে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী, ২,৬৭২ কোটির ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সিবিআইয়ের বড় সাফল্য

Online Desk মে 3, 2026
indias-first-hydrogen-powered-train-successfully-completed-its-trial-run-in-haryanas-jind-coverin-021834109-16x9_0.jpg

হরিয়ানায় দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন, সবুজ রেলযাত্রায় নয়া পদক্ষেপ ভারতের

Online Desk মে 3, 2026

You may have missed

1751534526_kasba.jpg

এক বছরের মধ্যেই কসবা গণধর্ষণ মামলার বিচার শুরু, আদালতে পেশ গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ

Online Desk মে 3, 2026
Screenshot_20260503_165457_Chrome.jpg

কালীঘাট থানায় ফের ওসি বদলি, ২৪ ঘণ্টার মধ্যেই সরানো হল চামেলি মুখোপাধ্যায়কে

Online Desk মে 3, 2026
Untitled.png

ভোট গণনায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করবে না নির্বাচন কমিশন, না মানলে খোয়া যাবে চাকরি!

Online Desk মে 3, 2026
Air-India-Retrofitted-A320-neo.jpeg

জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা, দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ভাড়া বাড়াল এয়ার ইন্ডিয়া

Online Desk মে 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.