Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ৪ মে ফল প্রকাশের পর গোটা ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন করার পথে কমিশন?

৪ মে ফল প্রকাশের পর গোটা ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন করার পথে কমিশন?

Online Desk মে 2, 2026
20260408_182419.jpg

ওঙ্কার ডেস্ক: একটি, দুটি বা আংশিক বুথে নয়, ফলতা বিধানসভার সমস্ত বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা! শনিবার কমিশন সূত্রে এই তথ্য জানা গিয়েছে। সূত্রের খবর, ভোট গ্রহণের দিন এই বিধানসভার একাধিক বুথে যে সমস্ত গুরুতর অভিযোগ উঠেছে তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন পরিচালক সংস্থা।

প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে রাজ্যের ২৯৪ আসনে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও দ্বিতীয় দফায় ভোটের দিন অর্থাৎ ২৯ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার একাধিক বুথে গোলমালের অভিযোগ সামনে এসেছিল। কোথাও ইভিএমের বোতামে টেপ লাগিয়ে রাখার অভিযোগ, তো কোথাও আবার ইভিএমে আতর লাগিয়ে রাখার অভিযোগ সামনে এসেছিল। এই আবহে সেখানে গোটা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষক হিসেবে সুব্রত গুপ্তকে নিয়োগ করে। কমিশন সূত্রে খবর, স্ক্রুটিনি শেষে গোটা ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নির্দিষ্ট ওই আসনের ভোট গণনা না করে আগামী ৪ মের পর কোনও দিন ফলতার সমস্ত বুথে পুনরায় ভোটের আয়োজন করা হতে পারে। খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

উল্লেখ্য ফলতা বিধানসভার মধ্যে যে সমস্ত অভিযোগ উঠেছে তা নিয়ে ইতিমধ্যেই বিস্তারিত রিপোর্ট দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। অন্য দিকে শুক্রবার কমিশনের তরফে ঘোষণা করা হয়, মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ১৫ বুথে পুনর্নির্বাচন হবে বলে। শনিবার সেই ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিন দুপুর ১টা পর্যন্ত মগরাহাট পশ্চিমে ভোট পড়েছে ৫৬.৩৩ শতাংশ। ডায়মন্ড হারবারে পড়েছে ৫৪.৯ শতাংশ ভোট। দু’জায়গায় মিলিয়ে মোট ৫৫.৫৭ শতাংশ ভোট পড়েছে।

Post Views: 92

Continue Reading

Previous: শাহরুখ, কিয়ারা, প্রিয়াঙ্কার পর এবার ২৬’এর মেট গালায় পা রাখছেন করণ জোহার
Next: ফের দেশে নক্কারজনক ঘটনা, কিশোরীকে বাড়ি থেকে ডেকে এনে ধর্ষণ করে খুন করল বৃদ্ধ!

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.