Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের দেশে নক্কারজনক ঘটনা, কিশোরীকে বাড়ি থেকে ডেকে এনে ধর্ষণ করে খুন করল বৃদ্ধ!

ফের দেশে নক্কারজনক ঘটনা, কিশোরীকে বাড়ি থেকে ডেকে এনে ধর্ষণ করে খুন করল বৃদ্ধ!

Online Desk মে 2, 2026
eweeeew

ওঙ্কার ডেস্ক: দেশ জুড়ে চার যখন নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ঠিক তখনই চার বছরের এক শিশুকন্যাকে যৌন হেনস্থা করে খুন করা হল মহারাষ্ট্রের পুণে জেলার একটি গ্রামে। ঘটনায় অভিযুক্ত ৬৫ বছরের একটি বৃদ্ধ। ইতিমধ্যেই এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে গোটা এলাকায় তৈরি হয়েছে বিশাল ক্ষোভ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, পুণের নসরাপুর গ্রামে একজন ৬৫ বছরের বৃদ্ধ ওই কিশোরী কে প্রথমে খাবারের লোভ দেখিয়ে গোয়াল ঘরে নিয়ে যান। এরপর ওই কিশোরী কে যৌন নিগ্রহ করেন। এরপর তথ্য প্রমান লোপাটের উদ্দেশে তাঁকে ইট দিয়ে থেতলে খুন করেন। ঘটনার খবর জানাজানি হতেই উত্তেজিত গ্রামবাসী রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। অবরুদ্ধ হয়ে পড়ে ট্রাফিক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন এনসিপি বিধায়ক রোহিত পাওয়ার। তিনি অভিযুক্তের ফাঁসির দাবি তুলে জানিয়েছেন। তিনি বলেন এর আগেও ওই প্রৌঢ় বহুবার দুই-তিনজন নাবালিকাকে নিগ্রহ করেছেন। সমাজমাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন “২০২৫ সালে মহারাষ্ট্রে ৮,৬৪৩টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ২৪টি বা প্রতি ঘণ্টায় একটি করে ধর্ষণ হচ্ছে! এটা মহারাষ্ট্রের জন্য লজ্জার।” তিনি রাজ্য সরকারকে অবিলম্বে একটি বিশেষ অধিবেশন ডেকে কড়া ‘শক্তি আইন’ কার্যকর করার দাবি জানিয়েছেন। পুণের পাশাপাশি মধ্যপ্রদেশের পান্না জেলা থেকেও এল আর এক কলঙ্কিত খবর। সেখানে এক কিশোরীকে বনের মধ্যে নিয়ে গিয়ে তিন ব্যক্তি গণধর্ষণ করেছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ওই কিশোরী তার এক পরিচিত ও আরেক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিল। নির্জন রাস্তায় তিনটি বাইকে আসা তিন যুবক তাদের পথ আটকায়। প্রথমে তাদের থেকে মোবাইল, রুপোর হার ও নগদ টাকা ছিনতাই করা হয়। এরপর ভয় দেখিয়ে তাদের গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে কিশোরীর দুই সঙ্গীকে মারধর করে আলাদা বসিয়ে রেখে ঝোপের আড়ালে নিয়ে গিয়ে তিনজনে মিলে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। ইতিমধ্যেই পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার বিএনএস ধারায় পকসো আইনে মামলা রজু করা হয়।

Post Views: 94

Continue Reading

Previous: ৪ মে ফল প্রকাশের পর গোটা ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন করার পথে কমিশন?
Next: দক্ষিণ ২৪ পরগনার ১৫ বুথে শান্তিপূর্ণভাবেই চলছে পুনর্নির্বাচন, বেলা ১টা পর্যন্ত ভোট পড়ল ৫৫.৫৭ শতাংশ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.