Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দক্ষিণ ২৪ পরগনার ১৫ বুথে শান্তিপূর্ণভাবেই চলছে পুনর্নির্বাচন, বেলা ১টা পর্যন্ত ভোট পড়ল ৫৫.৫৭ শতাংশ

দক্ষিণ ২৪ পরগনার ১৫ বুথে শান্তিপূর্ণভাবেই চলছে পুনর্নির্বাচন, বেলা ১টা পর্যন্ত ভোট পড়ল ৫৫.৫৭ শতাংশ

Online Desk মে 2, 2026
20260502_144435.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় গোলমাল হলেও, পুনর্নির্বাচন শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার ১৫ বুথে। এখনও পর্যন্ত কোনও ঝামেলা বা অশান্তির খবর মেলেনি। কোনও খুনোখুনির ঘটনাও ঘটেনি। কমিশন সূত্রে খবর, শনিবার চলমান ১৫ বুথের পুনর্নির্বাচনে বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫.৫৭ শতাংশ। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথে ভোটের হার ৫৬.৩৩ শতাংশ এবং ডায়মন্ড হারবারের চারটি বুথে ভোট পড়েছে ৫৪.৯ শতাংশ।

উল্লেখ্য গোলমালের কারণে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১, ২৩২ নম্বর বুথে এবং ডায়মন্ড হারবার আসনের ১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩ নম্বর বুথে ভোটগ্রহণ চলছে শনিবার। শুধু ডায়মন্ড হারবার বা মগরাহাট পশ্চিম নয়, ঝামেলার অভিযোগ উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার একাধিক বুথে। সংশ্লিষ্ট বুথগুলির স্ক্রুটিনির জন্য সেখানে গিয়েছিলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। এই বিধানসভার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে পুনর্নির্বাচন হবে কিনা এই কেন্দ্রে, বা হলে কবে হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাজ্যের ১৫২ বিধানসভা কেন্দ্রে ভোট হয়। বিক্ষিপ্ত কিছু জায়গায় গোলমাল হলেও মোটের উপর নির্বিঘ্নেই মিটেছে নির্বাচন। কোথাও পুনর্নির্বাচনের দাবি ওঠেনি। কিন্তু ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণের সময় চারটি আসনে গোলমাল ও ইভিএমে বোতামে টেপ মারা থাকার অভিযোগ তোলে বিজেপি। চারটি বিধানসভা আসনের মোট ৭৭ বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিজেপি। কিন্তু কমিশন আপাতত ১৫ বুথে পুনরায় ভোটগ্রহণের ব্যবস্থা করেছে।

Post Views: 85

Continue Reading

Previous: ফের দেশে নক্কারজনক ঘটনা, কিশোরীকে বাড়ি থেকে ডেকে এনে ধর্ষণ করে খুন করল বৃদ্ধ!
Next: তরমুজ নয় বিষক্রিয়ায় মৃত্যু হয়েছিল মুম্বাইয়ের এক পরিবারের চারজনের; উঠে এল ময়নাতদন্তের রিপোর্টে

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.