Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিকেলে দিল্লি থেকে ভাষণ দেবেন মোদী, বঙ্গবিজয় উৎসবের প্রস্তুতিতে বিজেপি

বিকেলে দিল্লি থেকে ভাষণ দেবেন মোদী, বঙ্গবিজয় উৎসবের প্রস্তুতিতে বিজেপি

Online Desk মে 4, 2026
modi-dfd.jpg

ওঙ্কার ডেস্ক: প্রাথমিক প্রবণতা অনুযায়ী বঙ্গে ১৮০ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। দুপুর ১২ টা পর্যন্ত প্রবণতা অনুযায়ী জোড়াফুল শিবির এগিয়ে রয়েছে ১০১ আসনে। বঙ্গ বিজয় কার্যত নিশ্চিত বুঝতে পেরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দিল্লির বিজেপি হেড কোয়ার্টারে। সোমবার বিকেলেই বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিজেপি সূত্রের খবর, পদ্ম শিবিরের সর্বোচ্চ স্তরের নেতারা ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গিয়েছেন। সোমবার সন্ধ্যায় বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেবেন। উল্লেখ্য, বঙ্গ বিজয়ের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে একাধিক নির্বাচনী কর্মসূচিতে সামিল হয়েছিলেন। শাহ দাবি করেছিলেন, অঙ্গ ও কলিঙ্গে পদ্ম ফোটানোর পর বঙ্গেও তাঁরা জিততে চলেছেন বলে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই দাবি সত্য হতে চলেছে। বিপুল ব্যবধানে পশ্চিমবঙ্গে জয়ী হতে চলেছে পদ্ম শিবির। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে সোমবার। অসম, পুদুচেরিতে গণনা শুরু হতেই প্রাথমিক প্রবণতায় এগিয়ে বিজেপি। এই তিন রাজ্যে বিজেপি জয়ী হবে বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।

উল্লেখ্য, উত্তরপূর্বের রাজ্য অসমে ১০ বছর ক্ষমতায়। নির্বাচনের পর বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসতে দেখা যায় অসমে তৃতীয় বার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। পুদুচেরিতেও বিজেপি জোট ক্ষমতায় আসতে চলেছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল বুথ ফেরত সমীক্ষায়। পশ্চিমবঙ্গেও বিজেপি আসতে চলেছে বলে সমীক্ষায় দাবি করা হয়েছিল। বুথ ফেরত সমীক্ষার সেই আভাস সত্য হতে চলেছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Post Views: 153

Continue Reading

Previous: গণনার উপর নজর রাখছেন শাহ, দিল্লিতে প্রতি মুহূর্তের রিপোর্ট পাঠাচ্ছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা
Next: ‘সূর্যাস্তের পর তৃণমূলই জিতবে’, গণনার মাঝে ভিডিও বার্তায় দাবি মমতার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.