Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘সূর্যাস্তের পর তৃণমূলই জিতবে’, গণনার মাঝে ভিডিও বার্তায় দাবি মমতার

‘সূর্যাস্তের পর তৃণমূলই জিতবে’, গণনার মাঝে ভিডিও বার্তায় দাবি মমতার

Online Desk মে 4, 2026
mamata-may.jpg

ওঙ্কার ডেস্ক: বঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে সোমবার সকাল ৮টা থেকে। এদিন প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছে বিজেপি। এই আবহে তৃণমূলের নেতা কর্মীদের উদ্দেশে ভিডিও বার্তা প্রকাশ করে অভয় দিলেন দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার দুপুরে সমাজ মাধ্যমে ভিডিও প্রকাশ করে কাউন্টিং এজেন্টদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দয়া করে কাউন্টিং এজেন্ট, প্রার্থীরা এলাকা ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি আগেই বলেছিলাম প্রথম দু তিন রাউন্ডে ওদের গুলো আগে দেখাবে।’ তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেন, ‘অনেক জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখেছে। কল্যাণীতে ৭টা মেশিন পাওয়া গেছে , যেখানে কোনও মিল নেই। এসআইআরে ভোট লুঠ করেছে। ৭০-১০০ টা সিটে আমরা এগিয়ে, সেগুলো প্রকাশ করছে না।’ সংবাদ মাধ্যম মিথ্যে খবর প্রচার করছে বলে অব হিযোগ করেন তিনি। মমতা বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীর অধীনে কাজ করছে আমাদের পুলিশ। ভয় পাবেন না, মন খারাপের কারণ নেই, সূর্যাস্তের পর তৃণমূলই জিতবে।’

উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে নির্বাচন কমিশনের তরফে দেওয়া তথ্য অনুসারে রাজ্যের ২৮৭ আসনে গণনার প্রাথমিক প্রবণতা অনুসারে বিজেপি এগিয়ে রয়েছে ১৮৮ আসনে। আর তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৪ আসনে। আর আইএসএফ এগিয়ে রয়েছে ২টি আসনে। হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি এগিয়ে রয়েছে ২টি আসনে। সিপিআইএম একটি আসনে এগিয়ে রয়েছে। এদিকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন ১৭ হাজার ৩৭১ ভোটে। এই আসনে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন ২ হাজার ২০৬ ভোটে। এই কেন্দ্রে পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী পবিত্র কর।

Post Views: 119

Continue Reading

Previous: বিকেলে দিল্লি থেকে ভাষণ দেবেন মোদী, বঙ্গবিজয় উৎসবের প্রস্তুতিতে বিজেপি
Next: ভোটগণনার দিনে জামুড়িয়ায় তৃণমূল অফিসে আগুন, একাধিক জেলায় হামলার অভিযোগে তীব্র উত্তেজনা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.