Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গণনার উপর নজর রাখছেন শাহ, দিল্লিতে প্রতি মুহূর্তের রিপোর্ট পাঠাচ্ছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা

গণনার উপর নজর রাখছেন শাহ, দিল্লিতে প্রতি মুহূর্তের রিপোর্ট পাঠাচ্ছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা

Online Desk মে 4, 2026
amit-shah111.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে পালাবদল নাকি তৃণমূলের প্রত্যাবর্তন হবে সেদিকে সোমবার সকাল থেকে নজর বঙ্গবাসীর। এদিন ভোট গণনা শুরু হওয়ার পর থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। দিল্লিতে কন্ট্রোল রুমে বসে বঙ্গের নির্বাচনী ফলের উপর নজর রাখছেন শাহ। পশ্চিমবঙ্গে থেকে তাঁকে প্রতি মুহূর্তের রিপোর্ট পাঠাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা।

সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ প্রকাশিত প্রবণতা অনুযায়ী, ১৫৯ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১০৮টি আসনে। এদিন ফলতা ছাড়া রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে। সকাল থেকেই বাংলার নির্বাচনী ফলাফলের উপর নজর রাখছেন শাহ। দিল্লিতে কন্ট্রোল রুমে বসে তিনি গোটা পরিস্থিতির রিপোর্ট নিচ্ছেন। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতারা সল্টলেকের কন্ট্রোল রুম থেকে তাঁকে প্রতি মুহূর্তের রিপোর্ট পাঠাচ্ছেন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন হয়। দ্বিতীয় দফায় নির্বাচন হয় ২৯ এপ্রিল। পশ্চিমবঙ্গে টানা ১৪ দিন ধরে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি একাধিক নির্বাচনী প্রচারে সামিল হয়েছিলেন। দিল্লি থেকে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনিও রাজ্যের একাধিক জেলায় নির্বাচনী সভা ও রোড শো করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ছাব্বিশের বিধানসভা নির্বাচন ছিল বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। কারণ মোদী-শাহ যে ভাবে এ রাজ্যে এসে নির্বাচনী সভা থেকে বদলের ডাক দিয়েছিলেন এবং ৪ মে এর পর সরকার গঠনের দাবি করেছিলেন তাতে বিজেপির ফল ভাল না হলে মোদী শাহের ইমেজ ধাক্কা খেত।

Post Views: 134

Continue Reading

Previous: ভোটগণনা ধীর গতিতে? কী বলছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক
Next: বিকেলে দিল্লি থেকে ভাষণ দেবেন মোদী, বঙ্গবিজয় উৎসবের প্রস্তুতিতে বিজেপি

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.