Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটগণনা ধীর গতিতে? কী বলছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক

ভোটগণনা ধীর গতিতে? কী বলছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক

Online Desk মে 4, 2026
subrata-gupta.jpg

ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে সোমবার। এদিন সকাল থেকে গণনা শুরু হওয়ার পর অনেকে দাবি করেছেন এবারের ভোটগণনা ধীর গতিতে হচ্ছে। তবে এবিষয়ে এখনই কিছু বলতে চাইছেন না কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তাঁর দাবি, ‘এখনই বলা যাবে না স্লো ট্রেন্ডিং হবে কিনা। রিটার্নিং অফিসারেরা যত টেবিল চেয়েছিলেন, তত টেবিলই দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, সোমবার ভোটগণনা শুরু হওয়ার পর বিভিন্ন জায়গায় গোলমালের খবর পাওয়া গিয়েছে। একাধিক গণনাকেন্দ্রে কাউন্টিং এজেন্টরা ঢুকতে পারেননি বলেই অভিযোগ ওঠে। যদিও এবিষয়ে কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বলেন, ‘সব জায়গা থেকে রিপোর্ট পাচ্ছি আমরা। কঠোরভাবে দেখা হচ্ছে। তাই কোনও কোনও জায়গায় কাউন্টিং এজেন্টদের ঢুকতে সময় লাগছে।’ রাজ্যের ২৯৩ কেন্দ্রের জন্য গণনা কেন্দ্র করা হয়েছে ৭৭টি। কলকাতায় রয়েছে আটটি গণনা কেন্দ্র। যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজ, আলিপুরের জাজেস কোর্ট রোডের বিহারীলাল কলেজ, সেন্ট থমাস বয়েজ স্কুল, লর্ড সিনহা রোডের সাখোয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, আলিপুরের হেস্টিংস হাউস কমপ্লেক্স, বেলতলা রোডের বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ও বালিগঞ্জ সার্কুলার রোডের বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে কড়া নিরাপত্তায় ভোট গণনা চলছে।

প্রসঙ্গত সোমবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হওয়ার পর প্রাথমিক প্রবণতায় রাজ্যের অধিকাংশ বিধানসভা আসনে এগিয়ে বিজেপি। পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বেলা ১১টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিজেপি ১৪৮ আসনে এগিয়ে রয়েছে, তৃণমূল এগিয়ে রয়েছে ৯৭টি আসনে। আইএসএফ ও বামজোট এগিয়ে রয়েছে ২টি বিধানসভা কেন্দ্রে।

Post Views: 150

Continue Reading

Previous: প্রাথমিক প্রবণতায় ভবানীপুর ও নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু, পিছিয়ে মমতা
Next: গণনার উপর নজর রাখছেন শাহ, দিল্লিতে প্রতি মুহূর্তের রিপোর্ট পাঠাচ্ছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.