Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রাথমিক প্রবণতায় ভবানীপুর ও নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু, পিছিয়ে মমতা

প্রাথমিক প্রবণতায় ভবানীপুর ও নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু, পিছিয়ে মমতা

Online Desk মে 4, 2026
suvendu-mamata-1.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সকাল থেকে গণনা শুরু হওয়ার পর প্রাথমিক প্রবণতায় এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে। পাশাপাশি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রেও এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী পবিত্র করকে পিছনে ফেলে দিয়েছেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা।

কমিশন সূত্রের খবর, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আংশিক গণনা সম্পন্ন হয়েছে। তাতে ১৫৫৮ ভোটে পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন। নির্বাচনের প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়ে ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম বিধানসভা থেকেও তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০২১ সালে পূর্ব মেদিনীপুরের এই আসন থেকে জিতে বিধানসভার বিরোধী দলনেতা হন শুভেন্দু অধিকারী। পাঁচ বছর আগে রাজ্য রাজনীতির হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। কারণ সে বছর মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজের গড়ে সে বারে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু।

উল্লেখ্য, সোমবার গণনা শুরু পর থেকে বাংলার নির্বাচনী ফলের দিকে তাকিয়ে গোটা দেশ। কারণ দীর্ঘ ১৫ বছরের তৃণমূল জমানার অবসান ঘটাতে বাংলাতে নির্বাচনী প্রচারে সামিল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমন্ত্রী অমিত শাহ। উত্তরপ্রদেশ থেকে উড়ে এসে বিজেপির প্রচার করেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার প্রাথমিক প্রবণতা অনুসারে ২৯৩ আসনের মধ্যে ১১১ আসনে এগিয়ে বিজেপি। আর তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯০ আসনে।

Post Views: 123

Continue Reading

Previous: ফলাফলের হাওয়া কোন দিকে? সব গণনাকেন্দ্রে নজর তৃণমূল সুপ্রিমোর
Next: ভোটগণনা ধীর গতিতে? কী বলছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.