Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অশান্তি রুখতে মমতা-অভিষেকের বাড়ির সামনে আধাসেনা, গণনা শেষের আগে বড় নির্দেশ কমিশনের

অশান্তি রুখতে মমতা-অভিষেকের বাড়ির সামনে আধাসেনা, গণনা শেষের আগে বড় নির্দেশ কমিশনের

Online Desk মে 4, 2026
mamata-abhishek.jpg

ওঙ্কার ডেস্ক: ভোট গণনার প্রাথমিক প্রবণতা অনুসারে বঙ্গে বিপুল সংখ্যক আসনে এগিয়ে রয়েছে বিজেপি। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই আবহে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আধাসেনা মোতায়েনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। অশান্তির আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন পরিচালক সংস্থা।

সোমবার রাজ্যের ২৯৩ আসনের জন্য ৭৭টি গণনাকেন্দ্র তৈরি করাহয়েছে কমিশনের তরফে। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবরও সামনে আসছে। কোথাও তৃণমূল প্রার্থীরা আক্রান্ত, তো কোথাও জোড়াফুল শিবিরের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে সতর্ক নির্বাচন কমিশন। তৃণমূল সুপ্রিমোর বাড়ির সামনে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য আগেভাগেই আধাসেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। একই ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

সোমবার দুপুর ১টা ৫৩ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে রাজ্যের ২৯১ আসনে গণনার প্রবনতা অনুসারে বিজেপি ১৯৪ আসনে এগিয়ে রয়েছে। তৃণমূল এগিয়ে রয়েছে ৯৭ আসনে। আইএসএফ দুটি আসনে, হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি দুটি আসনে এবং সিপিএম একটি আসনে এগিয়ে রয়েছে। গণনার প্রাথমিক প্রবণতা প্রকাশ্যে আসতে উচ্ছ্বাসে মাতছেন বিজেপি কর্মী সমর্থকরা। রাজ্যজুড়ে জয়ের মেজাজে দেখা যাচ্ছে পদ্ম শিবিরকে। কোথাও গেরুয়া আবির খেলায় মেতে উঠেছেন তো কোথাও আবার লাড্ডু বিতরণ চলছে। এই পরিস্থিতিতে ভোট পরবর্তী হিংসা যাতে না হয়, সেদিকে সতর্ক নির্বাচন কমিশন।

Post Views: 107

Continue Reading

Previous: ভোটগণনার দিনে জামুড়িয়ায় তৃণমূল অফিসে আগুন, একাধিক জেলায় হামলার অভিযোগে তীব্র উত্তেজনা
Next: কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে কে বসবেন! মুখ খুললেন সাংসদ শশী থারুর

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.