Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সেজেগুজে যাচ্ছিলেন বিয়ে করতে, নতুন জীবন শুরুর দিন রাস্তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরের

সেজেগুজে যাচ্ছিলেন বিয়ে করতে, নতুন জীবন শুরুর দিন রাস্তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরের

Online Desk মে 2, 2026
20251025_210859.jpg

ওঙ্কার ডেস্ক: নতুন জীবন শুরু করার উদ্দেশে আত্মীয় পরিজনদের নিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন বর। আর সেই খুশির দিনে ঘনিয়ে এলো মৃত্যু। বিয়ের আসরে যাওয়ার রাস্তাতেই তাঁকে গুলি করে চম্পট দিল মুখোশধারী আততায়ীরা। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের খেসারাই থানা এলাকার অন্তর্গত বিবিপুর গ্রামে। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত বরের নাম আজাদ বিন্দ। সরাই খাজা থানা এলাকার বাদাউর গ্রামের বাসিন্দা তিনি। শুক্রবার সন্ধ্যায় বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন তিনি। সেই পথে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের ২৭ বছর বয়সী বরকে লক্ষ্য করে গুলি চালায়। খেসারাই থানা এলাকার অন্তর্গত বিবিপুর গ্রামের কাছে এই ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পুলিশ সুপার (শহর) আয়ুষ শ্রীবাস্তব এ বিষয়ে জানান, মোটরসাইকেলে চেপে এসে মুখোশধারী হামলাকারীরা বরের গাড়িটি আটকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর কথায়, ‘আততায়ীরা বরের গাড়িটিকে টপকে সামনে যায়। এর পর বরকে লক্ষ্য করে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনায় গুরুতর জখম হন তিনি।’

এক প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনার পরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, বরযাত্রীরা এবং আত্মীয়-স্বজনরা গুলিবিদ্ধ বরকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তদের সন্ধানে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। কী কারণে এই খুন, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Post Views: 86

Continue Reading

Previous: কেন্দ্রের সিদ্ধান্তে হজযাত্রীদের উপর অতিরিক্ত কর! দেশজুড়ে বিতর্ক
Next: শাহরুখ, কিয়ারা, প্রিয়াঙ্কার পর এবার ২৬’এর মেট গালায় পা রাখছেন করণ জোহার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.