ওঙ্কার ডেস্ক: মেট গালা ২০২৬-এর মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন ইশা আম্বানি। এবার কেবল ফ্যাশন নয়, বরং ভারতীয় ঐতিহ্য এবং শিল্পকলাকে বিশ্বের দরবারে এক অন্য মাত্রায় পৌঁছে দিলেন। ডিজাইনার গৌরব গুপ্তার ডিজাইন করা সোনালি শাড়িতে ইশাকে দেখা গেল আভিজাত্যের রূপ হিসেবে। এই শাড়িতে মিশে ছিল ভারতীয় কারুশিল্পের নিপুণ ছোঁয়া।
ইশার এই শাড়িটিতে হাতে আঁকা ‘পিছওয়াই’ মোটিফ ব্যবহার করা হয়েছে, যা রাজস্থানি লোকশিল্পের এক অবিচ্ছেদ্য অংশ। শাড়িটি তৈরি করেছে রিলায়েন্সের নিজস্ব ব্র্যান্ড ‘স্বদেশ’, যেখানে খাঁটি সোনার সুতো দিয়ে সূক্ষ্ম কাজ করা হয়। পোশাকের চেয়ে আরও বেশি নজর কেড়েছে ইশার ব্লাউজ। এতে ১৮০০ ক্যারেটের বেশি হিরে, পান্না এবং দামী পাথরের কাজ রয়েছে। পাশপাশি ইশার চুলে সাধারণ গজরা নয়, বরং কাগজ, তামা এবং ব্রাস দিয়ে তৈরি একটি বিশেষ গাজরা ব্যবহার করেছিলেন তিনি। ইশার মেট গালা লুকের চমক ছিল পাশাপাশি নজর কেড়েছিল ইশার হ্যান্ডব্যাগ। আমের আদলে তৈরি ব্যাগ আরও নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই আমের আদলে তৈরি ব্যাগ কেবল ভারতের ঐতিহ্যের প্রতীকই ছিল না, বরং এ বছরের থিম ‘ফ্যাশন ইজ আর্ট’-এর একটি রূপ।