Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বঙ্গের মুখ্যমন্ত্রী কে? বাছাই করতে রাজ্যে আসছেন শাহ

বঙ্গের মুখ্যমন্ত্রী কে? বাছাই করতে রাজ্যে আসছেন শাহ

Online Desk মে 5, 2026
amit-shah-ff.jpg

ওঙ্কার ডেস্ক: বঙ্গে ভূমিধ্বস জয় পেয়েছে বিজেপি। নতুন সরকারে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে চলছে চর্চা। এই আবহে নয়া মুখ্যমন্ত্রী বাছাই করতে বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, শীঘ্রই রাজ্যে আসতে চলেছেন শাহ। তিনিই কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে পশ্চিমবঙ্গের হবু বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করে ঠিক করবেন পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন।

বিজেপি সূত্রের খবর, পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বাছাই করার জন্য অমিত শাহকে পর্যবেক্ষক করা হয়েছে। সহকারী পর্যবেক্ষক করা হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। বিজেপি যে রাজ্যে জয় পায় সেই সমস্ত রাজ্যে পরিষদীয় দলনেতা বাছাই করা হয়। পদ্ম শিবিরের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা এই কাজ করেন আলোচনার মাধ্যমে। বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা হন যিনি তিনিই মুখ্যমন্ত্রী হন। অসমর্থিত সূত্রে খবর, আগামী ৯মে ২৫ বৈশাখ। ওই দিনই বিজেপির নতুন মুখ্যমন্ত্রী শপথ নিতে পারেন। তার আগেই শাহ বঙ্গে এসে মুখ্যমন্ত্রী অর্থাৎ পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজ সম্পন্ন করবেন। তবে শপথ গ্রহণের দিন নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বই নতুন মুখ্যমন্ত্রীর শপথের দিনক্ষণ ঠিক করবেন।

বিভিন্ন রাজ্যে পরিষদীয় দলনেতা বাছাই করতে সাধারণত পর্যবেক্ষক হিসাবে সর্বভারতীয় স্তরে দলের প্রথম সারির নেতাদের বাছাই করা হয়। কিন্তু অমিত শাহকে এই কাজের জন্য কবে বেছে নেওয়া হয়েছে তা স্মরণে আনতে পারছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। শাহকে বাংলার মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব দেওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে বিশেষ গুরুত্ব দিচ্ছেন, তা এই সিদ্ধান্ত থেকে আরও স্পষ্ট বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Post Views: 93

Continue Reading

Previous: সাজ-পোশাক-ব্যাগে তাক লাগিয়ে মেট গালার মঞ্চে নজর কাড়লেন ইশা আম্বানি
Next: গণনাকেন্দ্রে মমতাকে শারীরিক নিগ্রহের অভিযোগ অস্বীকার কমিশনের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.