Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গণনাকেন্দ্রে মমতাকে শারীরিক নিগ্রহের অভিযোগ অস্বীকার কমিশনের

গণনাকেন্দ্রে মমতাকে শারীরিক নিগ্রহের অভিযোগ অস্বীকার কমিশনের

Online Desk মে 5, 2026
mamata-fh.jpg

ওঙ্কার ডেস্ক: ভোট গণনার দিনে সোমবার গণনাকেন্দ্রে তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন। কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও) রণধীর কুমারব বিবৃতি দিয়ে দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত অভিযোগ করেছেন তা ভিত্তিহীন এবং মনগড়া।

মঙ্গলবার কালীঘাটে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভোট গণনাকেন্দ্রে তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে। এমনকি তাঁর পেটে লাথি মারা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সময় সিসি ক্যামেরা বন্ধ করে রাখা হয়েছিল বলে দাবি করেছেন তিনি। তৃণমূল সুপ্রিমোর এই অভিযোগের পর বিবৃতি দেন ডিইও। তাতে বলা হয়েছে, ‘ভবানীপুরের তৃণমূল প্রার্থী সাংবাদিক বৈঠক করে যে সমস্ত অভিযোগ করেছেন, সেগুলি মিথ্যা এবং ভিত্তিহীন। গণনা প্রক্রিয়া স্বাধীন, স্বচ্ছ ভাবে নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম মেনে হয়েছে। সিসিটিভি কখনওই বন্ধ করা হয়নি। তৃণমূল প্রার্থী তথা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধাক্কাধাক্কির ঘটনা মনগড়া, ভিত্তিহীন।’ এতে আরও বলা হয়েছে, ‘গণনা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল কারণ, তিনি বন্ধ করার জন্য জেদ করেছিলেন। নির্দেশিকা অনুযায়ী পরে তাঁকে জানিয়ে গণনা আবার শুরু হয়।’

সাংবাদিক বৈঠকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সাখাওয়াতে আমার এজেন্টদেরও ঢুকতে দেয়নি। ওরা আমার পেটে লাথি মেরেছে, পিছনে লাথি মেরেছে। সিসিটিভি বন্ধ ছিল। যা হয়েছে, তাতে মহিলা হিসাবে আমি অপমানিত। আমার সঙ্গেই এটা হল, তা হলে অন্যদের কী ভাবে অত্যাচারিত হতে হচ্ছে, বোঝা যাচ্ছে। দল কর্মীদের পাশে আছে। আমরা লড়াই চালিয়ে যাব।’

Post Views: 143

Continue Reading

Previous: বঙ্গের মুখ্যমন্ত্রী কে? বাছাই করতে রাজ্যে আসছেন শাহ
Next: অবশেষে খাতা খুলল বামেরা! কিন্তু রক্তক্ষরণ বন্ধ হল কি সিপিএম-র?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.