Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সমকামী তকমায় আমল না দিয়ে ‘প্রিয় বান্ধবী’ দিশার জন্মদিনে পার্টি মুডে মৌনী

সমকামী তকমায় আমল না দিয়ে ‘প্রিয় বান্ধবী’ দিশার জন্মদিনে পার্টি মুডে মৌনী

Online Desk জুন 14, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ইন্ডাস্ট্রির অন্দরে সহকর্মীরা শুধুই প্রতিযোগী নয়, কখনও তাঁদের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কও। দিশা পাটানি আর মৌনী রায়ের বন্ধুত্ব নিয়েও জোর চর্চা হয় সমাজমাধ্যমে। সূরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনীর বিবাহবিচ্ছেদ ঘোষণার পরই কটাক্ষে বিদ্ধ হয়েছেন দিশা। শুরু হয়েছিল ‘সমকামী কাপল’ জল্পনাও। যদিও সূরজ নাম্বিয়ার এধরনের মন্তব্যের কড়া বিরোধীতা করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘সমকামী’ তকমা নিয়ে মৌনী জানিয়েছেন, তাঁর জীবনে বন্ধুত্বের একটা বিশেষ ভূমিকা রয়েছে। কঠিন সময়ে তাঁরাই সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাই বিতর্ককে পাত্তা না দিয়েই ‘প্রিয় বান্ধবী’ দিশার জন্মদিন উদযাপনে মেতেছেন মৌনী।
পার্টি মুডের সেই মুহূর্তও সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। বিভিন্ন সময় ছুটির মুডে রংমিলান্তি পোশাকে অন্তরঙ্গ মুহূর্তে নজর কাড়েন দুই সুন্দরী। সেসব ছবি ভিডিও ঘিরেই জল্পনার আরও বাড়তে থাকে। জন্মদিন পার্টিতেও সেই চেনা ছন্দেই ধরা দিলেন দুজনে। ইনস্টা স্টোরিতে মৌনীর শেয়ার করা ভিডিওতে স্পষ্ট যে কোনও বিতর্ক, চর্চা তাঁদের বন্ধুত্বকে প্রভাবিত করতে পারেনি। উল্টে হইহুল্লোড় করে কেক কেক কাটার মুহূর্তের ঝলকও শেয়ার করেছেন মৌনী। দিশা-মৌনী একেবারে স্রোতের বিপরীতে হেঁটে জীবনকে উপভোগ করছেন।
যদিও এই প্রসঙ্গে শুরু থেকেই তেমনভাবে কোনও মন্তব্য করেননি মৌনী। সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি যে আমার একজন প্রকৃত বন্ধু আছে। যে কঠিন সময় আমার যন্ত্রণায় এগিয়ে আসে। সবসময় আমাকে আগলে রাখে। এমন বান্ধবী থাকা পরম সৌভাগ্যের।”

Post Views: 140

Continue Reading

Previous: কাঁচা থেকে পচা ডিম দাওয়াই অতীত, তৃণমূল নেতাকে দেওয়া হল ডিম ভাজা
Next: হরিদ্বার, বারানসি নয় গিনিস বুকে জায়গা নেবে বাংলার গঙ্গা,‘পশ্চিমবঙ্গ দিবস’-এ হবে যোগাভ্যাসের মেগা কার্নিভাল

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
wngchuk-sonam.jpg

‘সোনমের অনশন ছাড়া শিক্ষামন্ত্রীর পদত্যাগ অসম্ভব ছিল’, ওয়াংচুকের সঙ্গে সিজেপির দূরত্ব-জল্পনা উড়িয়ে মন্তব্য অভিজিতের

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.