Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দিদি নম্বর ওয়ানের পর বদল সুর রান্নাঘরেও, মুখ বদল হচ্ছে কনীনিকা বন্দ্যোপাধ্যায়েরও

দিদি নম্বর ওয়ানের পর বদল সুর রান্নাঘরেও, মুখ বদল হচ্ছে কনীনিকা বন্দ্যোপাধ্যায়েরও

Online Desk জুন 16, 2026
esd.png

ওঙ্কার ডেস্ক: জি বাংলার অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান দিদি নম্বর ওয়ানের পর এবার আরও এক শো’য়ের বদলের গুঞ্জন। আরও এক জনপ্রিয় একইসঙ্গে দীর্ঘদিনের রান্নার অনুষ্ঠান ‘রান্নাঘর’-এও নাকি আসতে চলেছে বড় পরিবর্তন। দর্শকদের কাছে একসময় এই অনুষ্ঠানের মুখ হয়ে উঠেছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। পরে সঞ্চালকের আসনে আসেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তবে এবার সেখানেও নাকি ইতি ঘটতে চলেছে, সেই নিয়েই জোর আলোচনা টলিপাড়ার অন্দরে। নতুন রূপে, নতুন আঙ্গিকে দর্শকদের সামনে ফিরতে চলেছে ‘রান্নাঘর’, আর তার সঙ্গে সঙ্গেই বদলে যাচ্ছে অনুষ্ঠানের মুখও।
নয় নয় করে প্রায় দেড় বছর ধরে ‘রান্নাঘর’-এর সঞ্চালনার দায়িত্ব সামলেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এই সময়টাকে তিনি ইতিবাচক অভিজ্ঞতা হিসেবেই দেখছেন। মাঝেমধ্যে দর্শকসংখ্যা কিছুটা বাড়লেও তা স্থায়ী হয়নি। সময় বদলেছে সঙ্গেই বদলেছে দর্শকদের অভ্যাসও। এখন মুঠোফোনেই মুহূর্তের মধ্যে নানা ধরনের রান্নার ভিডিও দেখে নেওয়া যায়। ফলে শুধুমাত্র রান্নাকেন্দ্রিক অনুষ্ঠানের প্রতি আগের মতো আগ্রহ কমছে দর্শকের। আর সেই কারণেই নাকি দর্শকদের আরও বেশি বিনোদন দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠানে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত চ্যানেলের। খবর, নতুন পর্বে রান্নার পাশাপাশি হাস্যরস এবং বিনোদনের উপাদানও যুক্ত করা হবে। আর এই নতুন অধ্যায়ের মুখ হতে চলেছেন নাকি অভিনেতা বিশ্বনাথ বসুকে। একেবারে ভিন্ন অবতারে তাঁকে দেখা যাবে। ইতিমধ্যেই নাকি প্রোমোর শুটিংও হয়েছে। দীর্ঘ পথচলার পর ‘রান্নাঘর’-এ এই নতুন সিদ্ধান্ত দর্শকদের কতটা মন জয় করতে পারে, সেদিকেই নজর সকলের।

Post Views: 111

Continue Reading

Previous: যোগ দিবসের আগেই কলকাতায় বোট লঞ্চ, বুকিং করেও বিশবাঁও জলে পর্যটকরা
Next: উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, ভবানীভবনে সিআইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন অভিষেক

সম্পর্কিত গল্প

calcutta-high-court.jpg

‘নিট পরীক্ষায় কম নম্বর দিয়েছে এনটিএ!’ ভুয়ো নথি দিয়ে মামলা করে হাইকোর্টকে বিপথে চালানোর চেষ্টা, মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন বিচারপতি

Online Desk জুলাই 31, 2026
tas.png

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, আবেগঘন প্রত্যাবর্তনে নতুন করে চর্চায় নির্বাসিত লেখিকা

Online Desk জুলাই 31, 2026
mamta-tensed.png

২১ জুলাই সভা ঘিরে ফের বিপাকে মমতা; কালীঘাট তৃণমূলকে সতর্কবার্তা কলকাতা হাইকর্টের

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.