Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, ভবানীভবনে সিআইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন অভিষেক

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, ভবানীভবনে সিআইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন অভিষেক

Online Desk জুন 16, 2026
AB.jpg

ওঙ্কার ডেস্কঃ চব্বিশ ঘণ্টার ব্যবধান। আবারও সিআইডির তলবে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার নির্বাচন চলাকালীন উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে তাঁকে তলব করেছে সিআইডি।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ কলকাতার ভবানীভবনে সিআইডি দফতরে পৌঁছন তিনি। এই মামলার তদন্তপ্রক্রিয়া কোন পথে এগোবে এবং বক্তব্যের নেপথ্যে কী উদ্দেশ্য ছিল, তা স্পষ্ট করতে ইতিমধ্যেই অভিজ্ঞ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য একটি পুঙ্খানুপুঙ্খ প্রশ্নমালাও তৈরি করেছেন তদন্তকারীরা। এই মামলায় তাঁর বয়ান আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হতে পারে বলেও খবর।
বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিশানা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিষেক। ‘ডিজে বাজানো’ সংক্রান্ত একটি নির্দিষ্ট বক্তব্য নিয়ে অভিযোগ, অভিষেকের তৎকালীন বাচনভঙ্গি, শরীরী ভাষা এবং শব্দচয়ন আসলে উস্কানিমূলক এবং সাধারণ বিরোধী কর্মীদের প্রতি তীব্র হুমকি ছাড়া আর কিছুই নয়।
এর আগে গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের শান্তিনিকেতন বাসভবনে সশরীরে গিয়ে ১৬ জুন হাজিরার সমন নোটিস ধরিয়ে এসেছিলেন সিআইডি আধিকারিকরা। সেই আইনি নোটিসে সাড়া দিয়েই আজ ভবানীভবনে হাজির হলেন তৃণমূলের এই হেভিওয়েট সাংসদ।

Post Views: 67

Continue Reading

Previous: দিদি নম্বর ওয়ানের পর বদল সুর রান্নাঘরেও, মুখ বদল হচ্ছে কনীনিকা বন্দ্যোপাধ্যায়েরও
Next: ইরান যুদ্ধে ব্যবহৃত হয়েছিল, ক্যালিফোর্নিয়ায় মার্কিন ঘাঁটিতে ভেঙে পড়ল সেই বোমারু বিমান, নিহত ৮

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.