Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরান যুদ্ধে ব্যবহৃত হয়েছিল, ক্যালিফোর্নিয়ায় মার্কিন ঘাঁটিতে ভেঙে পড়ল সেই বোমারু বিমান, নিহত ৮

ইরান যুদ্ধে ব্যবহৃত হয়েছিল, ক্যালিফোর্নিয়ায় মার্কিন ঘাঁটিতে ভেঙে পড়ল সেই বোমারু বিমান, নিহত ৮

Online Desk জুন 16, 2026
boeing-us-bomber.jpg

ওঙ্কার ডেস্ক: দুর্ঘটনার কবলে মার্কিন বোমারু বিমান। ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমানটি ভেঙে পড়ায় এতে থাকা আট জনেরই মৃত্যু হয়েছে। এডওয়ার্ডস বিমানঘাঁটি কর্তৃপক্ষের তরফে এই তথ্য জানানো হয়েছে। দুর্ঘটনাস্থলের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা গিয়েছে ভেঙে পড়ার পর দাউ দাউ করে জ্বলছে বোমারু বিমানটি।

রিপোর্ট অনুসারে, লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৯৫ কিলোমিটার উত্তরে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর অন্যতম প্রধান এডওয়ার্ডস বিমানঘাঁটি। সোমবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানঘাঁটির তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘রুটিন টেস্টের সময় আট আরোহীকে নিয়ে বিমান বাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বিমান সকাল ১১টা ২০ মিনিট নাগাদ ওড়ার পর ভেঙে পড়ে। প্রাথমিক লক্ষণ অনুযায়ী, এই দুর্ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই।’ কী কারণে এই দুর্ঘটনা তার কারণ জানতে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। দুর্ঘটনার পর বিমানঘাঁটিটি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে আসা অন্যান্য বিমানগুলোকে অন্য পথে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

উল্লেখ্য, যে বোয়িং বোমারু বিমানটি ভেঙে পড়েছে সেটি বোমা ও ক্রুজ মিসাইল-সহ নানা ধরনের অস্ত্র বহন করতে সক্ষম। এর ডানা ১৮৫ ফুট এবং দৈর্ঘ্য ১৫৯ ফুট। মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, সাধারণত পাঁচ জন সদস্য এই বিমানটি পরিচালনা করেন: একজন এয়ারক্রাফট কমান্ডার, একজন পাইলট, একজন রাডার নেভিগেটর, একজন নেভিগেটর এবং একজন ইলেকট্রনিক ওয়ারফেয়ার অফিসার। ৮,৮০০ মাইল পর্যন্ত কমব্যাট রেঞ্জ-বিশিষ্ট এই বিমানটি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম।

Post Views: 73

Continue Reading

Previous: উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, ভবানীভবনে সিআইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন অভিষেক
Next: বায়ুসেনা কর্মীর স্ত্রীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ ও ধর্মান্তর! গ্রেফতার ২

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.