Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বায়ুসেনা কর্মীর স্ত্রীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ ও ধর্মান্তর! গ্রেফতার ২

বায়ুসেনা কর্মীর স্ত্রীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ ও ধর্মান্তর! গ্রেফতার ২

Online Desk জুন 16, 2026
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: চাঞ্চল্যকর ঘটনা নাগপুরে। বায়ুসেনার এক কর্মীর স্ত্রীকে ধর্ষণ এবং জোর করে ধর্মান্তরের অভিযোগ। তাঁর পুরনো সহপাঠীর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন নির্যাতিতা। অভিযোগ, অভিযুক্ত এবং তার সহযোগী ওই মহিলাকে একাধিক বার ধর্ষণ, ব্ল্যাকমেল, কালো জাদু এবং জোর করে ধর্ম পরিবর্তন করিয়েছে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে পুলিশ মূল অভিযুক্ত-সহ দুজনকে গ্রেফতার করেছে। ধর্মান্তর প্রক্রিয়ায় যুক্ত থাকার অভিযোগে এক ধর্মগুরুকেও খুঁজছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই অভিযুক্তের নাম আয়াজ মাদারে এবং তার সহযোগী আমিন শেখ। ধর্মান্তরে জড়িত ধর্মগুরুকে খুঁজে বের করতে মধ্যপ্রদেশে তদন্তকারীদের একটি দল পাঠিয়েছে পুলিশ। এফআইআর অনুযায়ী, গত বছর ৮ ফেব্রুয়ারি আয়াজ ওই ২৪ বছর বয়সী তরুণীকে হোটেলে নিয়ে যায়। পানীয়তে মাদক মিশিয়ে তাঁকে খাইয়ে দেয় অভিযুক্ত। জ্ঞান ফেরার পর ওই মহিলা দেখেন অভিযুক্ত তাঁর আপত্তিকর ছবি ও ভিডিও তুলেছে। সেই ছবি নিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে সে। ভিডিওগুলো তাঁর স্বামীর কাছে পাঠানোর হুমকি দেয় এবং সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। নির্যাতিতার অভিযোগ, তাঁকে বারবার যৌন নির্যাতন করা হয়েছে। শুধু তাই নয় তাঁর কাছ থেকে প্রায় ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

নির্যাতিতার আরও অভিযোগ, তাঁর ইচ্ছার বিরুদ্ধে আয়াজের সঙ্গে তাঁকে বিয়ে দেওয়া হয়। এক ধর্মগুরু তাঁকে মন্ত্র পড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করায়। জোর করে মাংস খাওয়ানো হয় বলেও অভিযোগ। তাঁকে একাধিক বার যৌন নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন নির্যাতিতা।

Post Views: 19

Continue Reading

Previous: ইরান যুদ্ধে ব্যবহৃত হয়েছিল, ক্যালিফোর্নিয়ায় মার্কিন ঘাঁটিতে ভেঙে পড়ল সেই বোমারু বিমান, নিহত ৮
Next: বকেয়া রয়েছে বেতন, প্রতিবাদে বাঁশবেড়িয়াতে ঝুড়ি কোদাল মাটিতে ফেলে বিক্ষোভ সাফাই কর্মীদের

সম্পর্কিত গল্প

arrest-size.jpg

গণধর্ষনে অভিযুক্ত দুজনকে এনকাউন্টার উত্তরপ্রদেশ পুলিশের, পরে গ্রেফতার

Online Desk জুন 16, 2026
Untitled.png

ডাবল ইঞ্জিন সরকারের সময়ে অভিষেককে ম্যরাথন জিজ্ঞাসা তদন্তকারী সংস্থার

Online Desk জুন 16, 2026
ritabra-ta.jpg

১৮ তারিখ থেকে রাজ্যের বাজেট অধিবেশন, এখনও নাম ঠিক হল না ঋতব্রতদের দলের!

Online Desk জুন 16, 2026

You may have missed

arrest-size.jpg

গণধর্ষনে অভিযুক্ত দুজনকে এনকাউন্টার উত্তরপ্রদেশ পুলিশের, পরে গ্রেফতার

Online Desk জুন 16, 2026
Untitled.png

ডাবল ইঞ্জিন সরকারের সময়ে অভিষেককে ম্যরাথন জিজ্ঞাসা তদন্তকারী সংস্থার

Online Desk জুন 16, 2026
ritabra-ta.jpg

১৮ তারিখ থেকে রাজ্যের বাজেট অধিবেশন, এখনও নাম ঠিক হল না ঋতব্রতদের দলের!

Online Desk জুন 16, 2026
Sougata_Amit.jpg

‘২০০০ তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, কুণালের উপর ডিম হামলা’, শাহকে চিঠি লিখে নালিশ সৌগতের

Online Desk জুন 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.