Skip to content
জুন 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘জি বাংলার রান্নাঘর’এ নতুন মুখ, বিশ্বনাথ বসুর সঙ্গে বিনোদন দিতে আসছে রিখিয়া রায় চৌধুরীও

‘জি বাংলার রান্নাঘর’এ নতুন মুখ, বিশ্বনাথ বসুর সঙ্গে বিনোদন দিতে আসছে রিখিয়া রায় চৌধুরীও

Online Desk জুন 22, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বহুদিন বছর ধরেই বাঙালির বিকেলের বিনোদন মানেই ছিল টেলিভিশনের পর্দায় ‘জি বাংলার রান্নাঘর’। বছরের পর বছর ধরে এই শো-এর সম্রাজ্ঞী ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। পরে সেই দায়িত্ব হাতে পেয়েছিলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। একা হাতে প্রায় ৫০০ এপিসোড টেনে নিয়ে যাওয়ার পর আরও একবার বদলে গেল রান্নাঘরের চেনা ছবি! তবে এবার শুধু সঞ্চালক বদল নয়, আমূল বদলে গেল খোদ শো-এর ছবি। একেবারে ভোলবদল চেনা ‘রান্নাঘর’এর! তার জায়গায় হাতা-খুন্তি হাতে জুটিতে আসছেন সম্পূর্ণ নতুন দু’জন মুখ। রান্নাঘর এবার ভোল বদলে হয়ে গেল ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’! আর সবচেয়ে বড় চমক, এই শো-এর ‘শাশুড়ি মা’ আর কেউ নন, দিনকয়েক ধরে যে নাম টলিপাড়ার অন্দরে ঘুরছিল, স্বয়ং অভিনেতা বিশ্বনাথ বসু আসছেন নতুন রূপে!
সোশ্যাল মিডিয়ায় জি বাংলার তরফ থেকে শো-এর প্রথম যে প্রোমোটি রিলিজ করা হয়েছে, তা দেখেই কার্যত অবাক দর্শকেরা। মাথায় চওড়া সিঁদুর, গায়ে গয়না আর পরনে লাল পেড়ে শাড়ি একেবারে খাস ‘শাশুড়ি মা’-র রূপে হাজির বিশ্বনাথ বসু! ওঁর অনবদ্য কমেডির সঙ্গে এবার রান্নাঘরে ফোড়ন দিতে আসছেন টেলিভিশনের ‘ভিডিও বৌমা’ খ্যাত অভিনেত্রী রিখিয়া রায় চৌধুরী। রান্নাঘরের এই নতুন রসায়ন দেখে একাংশের মত এ যেন এক টেবিলে সাবেক ‘সর্ষে কাতলা গোটা’ আর কন্টিনেন্টাল ‘ক্র্যাব কোকোনাটা’ একসসঙ্গে পরিবেশন! অর্থাৎ, রান্নার চেনা স্বাদ তো থাকবেই, সঙ্গে শাশুড়ি-বৌমার টক-মিষ্টি খুনসুটি আর বিশ্বনাথের ভরপুর কমেডির মশলায় মজে উঠবেন দর্শকেরা।
প্রথম ঝলক বা প্রোমো আসতেই লাইক আর কমেন্টের বন্যায় ভেসে গেছে চ্যানেলের সাম্যমাধ্যমের পেজ। বিশ্বনাথকে এমন একটা সাহসী ও তুমুল মজাদার অবতারে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর অনুরাগীরা। চ্যানেল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, আগামী ২৯শে জুন থেকে প্রতিদিন বিকেল ৪টে নাগাদ ড্রইংরুমে হাজির হবে ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’।

Post Views: 35

Continue Reading

Previous: ঘুমন্ত অবস্থায় দাদা, বৌদি ও ভাইপোকে কুপিয়ে খুন কিশোরের! ভয়াবহ ঘটনা উত্তরপ্রদেশে
Next: লখনউয়ের কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ জনের মৃত্যু, আটকে একাধিক, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

সম্পর্কিত গল্প

Eden.jpg

ইডেনে ফাইনালে ক্রীড়ামন্ত্রী, কী কথা হল সৌরভের সঙ্গে !

Online Desk জুন 22, 2026
mamata-abhishek.jpg

সরানো হল মমতাকে! সাসপেন্ড করা হল অভিষেককে! ঋতব্রতদের তৃণমূলের চেয়ারম্যান এখন অরূপ রায়

Online Desk জুন 22, 2026
masud-pezeshkian.jpg

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার মাঝেই মঙ্গলবার পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট

Online Desk জুন 22, 2026

You may have missed

Eden.jpg

ইডেনে ফাইনালে ক্রীড়ামন্ত্রী, কী কথা হল সৌরভের সঙ্গে !

Online Desk জুন 22, 2026
mamata-abhishek.jpg

সরানো হল মমতাকে! সাসপেন্ড করা হল অভিষেককে! ঋতব্রতদের তৃণমূলের চেয়ারম্যান এখন অরূপ রায়

Online Desk জুন 22, 2026
masud-pezeshkian.jpg

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার মাঝেই মঙ্গলবার পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট

Online Desk জুন 22, 2026
arrest-dcd.jpg

নিট পরীক্ষায় অনিয়মের চেষ্টা, বিহারে আটক ২৮

Online Desk জুন 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.