Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুক্তি পেল ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’ ছবির ট্রেলার, কলাকুশলীদের সঙ্গে হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও

মুক্তি পেল ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’ ছবির ট্রেলার, কলাকুশলীদের সঙ্গে হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও

Online Desk মে 9, 2026
sd.png

ওঙ্কার ডেস্ক: শুক্রবার বিকেলে নজরুল তীর্থে প্রকাশিত হল বহু প্রতীক্ষিত ছবি ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’-র ঝলক৷ বিগত কয়েক বছরে রহস্য, হাস্যরস, আবেগ এবং অ্যাডভেঞ্চারে ভর্তি এই ‘গুপ্তধন’ ফ্র্যাঞ্চাইজি দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। দর্শক সোনা দা, আবির এবং ঝিনুকের এই সন্ধানের পথচলা আপন করে নিয়েছেন।
‘সপ্তডিঙ্গার গুপ্তধন’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী এবং ইশা সাহা। রহস্য, হাস্যরস, সাসপেন্সে মিলে তৈরি এই গল্প। এবার গল্পের প্রেক্ষাপট সুন্দরবন৷ পাশাপাশি একই সঙ্গে এদিন উদযাপিত হয় ‘কাকাবাবু’ ছবির বক্স অফিসে টানা ১০০ দিন পূর্তির সাফল্য। একসঙ্গে দ্বিগুণ আনন্দে মাতলেন অভিনেতাদের সঙ্গে দর্শকেরাও৷ ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবীর চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ইশা সাহা, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং রজতাভ দত্ত। এই উদযাপনে সকল সদস্যদের সঙ্গে যোগ দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।
এদিন অনুষ্ঠানে এসে আবীর চট্টোপাধ্যায় বলেন, “দর্শকরা বছরের পর বছর সোনা দা এবং গুপ্তধন ফ্র্যাঞ্চাইজিকে যে ভালোবাসা দিয়েছেন, তাতে সত্যিই আমরা আপ্লুত। ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’-এ আমরা আরও বড় পরিসরে এই রহস্য রোমাঞ্চকে তুলে ধরেছি৷ তবে সেই পুরনো নস্টালজিয়া এবং আবেগও বজায় রাখা হয়েছে।” অর্জুন ও ইশা বলেন, “গুপ্তধন ফ্র্যা্ঞ্চাইসি-এর প্রতিটি অধ্যায় বাড়ি ফেরার মতো অনুভূতি। সুন্দরবনের মধ্যে শুটিং করার অভিজ্ঞতা গল্পকে অন্য মাত্রা দিয়েছে। দর্শকরা এই ছবিতে গভীর আবেগ, সম্পর্কের সমীকরণ এবং নতুন রোমাঞ্চ অনুভব করবেন।”
পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের কথায়, সপ্তডিঙ্গার গুপ্তধনে’র মাধ্যমে আমরা আরও বড় রহস্যময় অ্যাডভেঞ্চার জগত তৈরি করতে চেয়েছি। অনিশ্চয়তা, ইতিহাস, বিপদ এবং অসাধারণ সৌন্দর্য ছবিকে অন্য মাত্রা দিয়েছে। তবে ছবির মূল ভিত্তি এখনও পরিবারকেন্দ্রিক আবেগঘন অ্যাডভেঞ্চার বিনোদন।” আগামী ১৫ মে মুক্তি পাচ্ছে এই ছবি। সকল অনুরাগীরাই অপেক্ষায় রয়েছেন বড় পর্দায় এই ছবি দেখার জন্য।

Post Views: 109

Continue Reading

Previous: রাজ্যে ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উধাও বালি পাচারকারী দল!
Next: এপার বাংলায় ক্ষমতা পরিবর্তনে দুশ্চিন্তা কি ওপার বাংলায়?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.