Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বায়ু’র সঙ্গত দিতে রুদ্র এল ঘরে, ‘স্বাগত জানাচ্ছি, রুদ্রলোক কাপুর আহুজাকে’, পরিবারের সঙ্গে ছবি পোস্ট সোনামের

বায়ু’র সঙ্গত দিতে রুদ্র এল ঘরে, ‘স্বাগত জানাচ্ছি, রুদ্রলোক কাপুর আহুজাকে’, পরিবারের সঙ্গে ছবি পোস্ট সোনামের

Online Desk মে 11, 2026
er.png

ওঙ্কার ডেস্ক: দিন কয়েক আগেই অভিনেত্রী সোনম কাপুরের কোল আলো করে এসেছে তাঁর দ্বিতীয় পুত্র সন্তান। এতদিনেও ছেলের মুখ সামনে আনেননি সোনম। তবে এবার প্রথম সন্তান বায়ু ও স্বামী আনন্দ আহুজার সঙ্গে একরত্তিকে নিয়ে ছবি শেয়ার করেছেন সমাজমাধ্যমে। যদিও এবারেও ছবিতে ছেলের মুখ দেখাননি নায়িকা, কিন্তু নাম প্রকাশ করেছেন।
সোনম স্বামী ও দুই সন্তানের সঙ্গে ছবি ভাগ করে লিখেছেন, ‘একাদশীর পুণ্য তিথিতে, ভগবান বিষ্ণুর আশীর্বাদে জন্ম নিয়েছে আমাদের দ্বিতীয় পুত্র সন্তান। আমাদের কাছে এটা এক মহাজাগতিক সংযোগ এবং এক আশীর্বাদ। বড়দাদা ‘বায়ু’র সঙ্গে তার এই অটুট বন্ধন যেন এক আধ্যাত্মিক মিলন। আমরা স্বাগত জানাচ্ছি, রুদ্রলোক কাপুর আহুজাকে।’ অভিনেত্রী আরও লেখেন, ‘বেদে ‘রুদ্র’ শব্দের অর্থ ‘গর্জনকারী’। তিনি মহাশক্তিশালী, যিনি দুঃখকে তার মূল থেকে নির্মূল করেন। আমাদের প্রথম সন্তান বহন করছে ভগবান বিষ্ণুর নাম। আর এখন রুদ্রের আগমনে ধারাবাহিকতা তৈরি হল। আপনাদের ভালবাসা ও আশীর্বাদের জন্য আমরা চিরকৃতজ্ঞ।’
উল্লেখ্য, ছেলের নাম কেন রুদ্রলোক রেখেছেন তার ব্যাখ্যাও ওই পোস্টে জানিয়েছে। সমাজমাধ্যমে অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেন থেকে তারকারাও। প্রসঙ্গত, কিছুদিন আগে ছেলেকে কোলে নিয়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সোনম। সেখানে দেখা গিয়েছিল অভিনেত্রীর চোখের তলায় বেশ কালি পড়েছে এই কদিনেই। ছেলে এখন একেবারেই ছোট। তাই স্বাভাবিকভাবেই রাতের ঘুম উড়েছে সোনমের। সোনম নিজেই ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘ডার্ক সার্কেল জিন্দাবাদ।’

Post Views: 184

Continue Reading

Previous: চলতি সপ্তাহেই চড়তে পারে তাপমাত্রার পারদ, উপকূলবর্তী জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
Next: সোম সকালে শমীকের বাড়িতে শুভেন্দু, একই গাড়িতে চেপে বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য সভাপতি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.