Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সোম সকালে শমীকের বাড়িতে শুভেন্দু, একই গাড়িতে চেপে বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য সভাপতি

সোম সকালে শমীকের বাড়িতে শুভেন্দু, একই গাড়িতে চেপে বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য সভাপতি

Online Desk মে 11, 2026
suvendu-samik.jpg

ওঙ্কার ডেস্ক: নবান্নে সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠক ছিল নয়া বিজেপি সরকারের। তার আগে এদিন সকাল সকাল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকে বিজেপির রাজ্য সভাপতির বাড়ি গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এর পর শুভেন্দু অধিকারীর গাড়িতে চেপে সল্টলেকে বিজেপির অফিসে পৌঁছন দুজনে।

সকালে শুভেন্দু অধিকারী যখন শমীক ভট্টাচার্যের বাড়িতে যান। সেই সময় তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন বহু বিজেপি কর্মী সমর্থক। নয়া মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড় জমান তাঁরা। শমীকের বাড়িতে শুভেন্দুকে বরণ করে নেওয়া হয়। এর পর গাড়িতে উঠে দলীয় কার্যালয়ে রওনা দেন। সল্টলেকের বিজেপির কার্যালয়ে মুখ্যমন্ত্রী পৌঁছতেই শঙ্খ বাজিয়ে, গলায় উত্তরীয় পরিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। দলীয় কার্যালয়ে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, সোমবার বিজেপির সল্টলেকের দলীয় কার্যালয় থেকে বেরিয়ে নবান্নে পৌঁছন মুখ্যমন্ত্রী। বেলা ১২টায় তিনি মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। এ ছাড়াও এদিন তিনটি প্রশাসনিক বৈঠকও রয়েছে শুভেন্দু অধিকারীর। সোমবারই বিকেল ৪টেয় নবান্নে বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রসঙ্গত, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ওই দিন মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল-সহ পাঁচ জন। শনিবার শপথ নেওয়ার পর সোমবার ছিল নয়া সরকারের প্রথম কার্যদিবস। আর প্রথম দিনেই নবান্নে মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী।

Post Views: 167

Continue Reading

Previous: বায়ু’র সঙ্গত দিতে রুদ্র এল ঘরে, ‘স্বাগত জানাচ্ছি, রুদ্রলোক কাপুর আহুজাকে’, পরিবারের সঙ্গে ছবি পোস্ট সোনামের
Next: ‘গাড়ি ছেড়ে মেট্রোতে চড়ুন’, জ্বালানি বাঁচাতে আর্জি প্রধানমন্ত্রী মোদীর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.