Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘গাড়ি ছেড়ে মেট্রোতে চড়ুন’, জ্বালানি বাঁচাতে আর্জি প্রধানমন্ত্রী মোদীর

‘গাড়ি ছেড়ে মেট্রোতে চড়ুন’, জ্বালানি বাঁচাতে আর্জি প্রধানমন্ত্রী মোদীর

Online Desk মে 11, 2026
modi-1280-ff.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে গোটা বিশ্বে জ্বালানি সঙ্কটের উদ্বেগ তৈরি হয়েছে। যার আঁচ এসে পড়েছে ভারতেও। এই আবহে দেশবাসীকে বেশকিছু নিয়ম মেনে চলারার্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তেলঙ্গানার সেকেন্দরাবাদে এক সভায় ভাষণ দেন মোদী। সেখানে তিনি বলেন, যেখানে মেট্রোর সুবিধা রয়েছে সেখানে ব্যক্তিগত গাড়ি এড়িয়ে মেট্রো ব্যবহার করুন। পাশাপাশি ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়ি থেকে কাজের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, করোনা মহামারীর সময় দেশজুড়ে লকডাউন হয়েছিল। যে সময় বহু সংস্থা কর্মীদেরকে বাড়ি থেকে কাজের সুযোগ দিয়েছিল। প্রধানমন্ত্রীর এই আর্জি সেই করোনা কালকে মনে করাচ্ছে। ওইসময় স্বাস্থ্যগত কারণে ওই পদক্ষেপ করা হলেও এখন বৈদেশিক মুদ্রাভান্ডার বাঁচাতে এই আর্জি জানিয়েছেন মোদী। তিনি পেট্রল-ডিজেলের ব্যবহার কমানোর পাশাপাশি ভোজ্য তেলের ব্যবহার কমানোরও অনুরোধ করেছেন। পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা, রাসায়নিক সার—মূলত বিদেশ থেকে আমদানি করা হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এই পণ্যগুলির জোগানের উপর কোপ পড়েছে। এই অবস্থায় দেশের মানুষকে এই সমস্ত পণ্য ব্যবহারে সংযমী হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশবাসীকে তিনি অনুরোধ করেছেন আগামী এক বছর বিদেশে ঘুরতে না যাওয়ার জন্য। সেই সঙ্গে সোনা কেনা বন্ধ রাখার জন্য আবেদন করেছেন মোদী।

প্রধানমন্ত্রী মোদী ওই সভায় বলেন, ‘দেশের জন্য মৃত্যুবরণই শুধু দেশভক্তি নয়। দেশের জন্য বাঁচা এবং দেশের প্রতি কর্তব্যপালন করাটাও দেশভক্তি।’ বিশ্বজুড়ে যে সঙ্কট তৈরি হয়েছে তার মাঝে দেশের কথা মাথায় রেখে সঙ্কল্প করার ডাক দেন প্রধানমন্ত্রী।

Post Views: 178

Continue Reading

Previous: সোম সকালে শমীকের বাড়িতে শুভেন্দু, একই গাড়িতে চেপে বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য সভাপতি
Next: ‘অভিষেক সরকার ফেলে দেওয়ার ছক কষেছিলেন!’, বিস্ফোরক তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.