Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁওয়ের হামলায় মুখ খোলা নিয়ে এফআইআর দায়ের বিজয় দেবেরাকোন্ডার বিরুদ্ধে, বিতর্কে জড়িয়ে কি করলেন অভিনেতা?

পহেলগাঁওয়ের হামলায় মুখ খোলা নিয়ে এফআইআর দায়ের বিজয় দেবেরাকোন্ডার বিরুদ্ধে, বিতর্কে জড়িয়ে কি করলেন অভিনেতা?

Online Desk মে 4, 2025
images-17-2.jpeg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন সব সিনে তারকারা। সোশাল মিডিয়ায় গর্জে উঠেছেন সাধারণ মানুষ থেকে তারকারাও। এক্ষেত্রে ব্যতিক্রমী নন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। তবে পহেলগাঁওয়ের ঘটনার নিন্দা করে যে বিপাকে পড়তে হবে, তা আন্দাজও করেননি অভিনেতা। অভিনেতার নামে রীতিমতো পুলিশে দায়ের হয়েছে অভিযোগ! দক্ষিণী সুপারস্টারের সঙ্গে ঘটেছে ঠিক এমন ঘটনাই। আর এই বিপাক থেকে বাঁচতে শেষমেশ ক্ষমা চাইতে বাধ্য হলেন দেবারাকোন্ডা।
সম্প্রতি হায়দরাবাদে নিজের ছবির প্রচারে গিয়ে এক বেঁফাস মন্তব্য করে বসেন অভিনেতা। আর সেই মন্তব্যের কারণেই পড়েছেন বিপদে। পহেলগাঁও হামলার নিন্দা করে বিজয় বলেন, এই সমস্যার একটাই সমাধান। কাশ্মীরের মানুষদের শিক্ষার আলোয় নিয়ে আসতে হবে। যাতে মগজধোলাই না করা যায়। কাশ্মীর ভারতের, কাশ্মীরের লোকজন ভারতীয়ই।
এরপরেই বেফাঁস মন্তব্যটি করে বসেন দক্ষিণী সুপারস্টার। বিজয় বলেন, পাকিস্তান নিজেই বিপাকে রয়েছে, ভারতকে জব্ধ করবে কীভাবে! ওদের বুদ্ধি থাকলে ভারতের সঙ্গে যুদ্ধ করতে নামবে না। এরপরই, বিজয়ের এই মন্তব্য নিয়েই বিতর্ক শুরু। জানা গিয়েছে, ট্রাইবাল লইয়ার্স অ্যাসোসিয়েশন বাপুনগর-এর তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে বিজয়ের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ পহেলগাঁও এবং পাকিস্তানের প্রসঙ্গে আদিবাসিদের টেনে, তাঁদের অপমান ও অশ্রদ্ধা করেছেন দক্ষিণী নায়ক। দ্রুত তাঁকে ক্ষমা চাইতে হবে।
সেই আবহে, শনিবার বিজয় তাঁর সোশাল মিডিয়ার পোস্টে লেখেন, আমি আসলে ঐক্যের কথা বলছিলাম। একটাই দেশ আমাদের, আর আমরা সবাই একটা দেশেরই নাগরীক। তা হল ভারত। তবুও যদি আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে ক্ষমা চাইছি।

Post Views: 358

Continue Reading

Previous: পহেলগাঁও হামলা নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা রাশিয়ার বিদেশমন্ত্রীর
Next: পাকিস্তান থেকে ভারতে ঢোকার অপেক্ষায় শতাধিক জঙ্গি, সতর্ক ভারতীয় সেনা

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.