Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও হামলা নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা রাশিয়ার বিদেশমন্ত্রীর

পহেলগাঁও হামলা নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা রাশিয়ার বিদেশমন্ত্রীর

Online Desk মে 4, 2025
s-jaishankar-d.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বিশ্বের বিভিন্ন দেশ ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে। দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল এই বিষয়ে কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়েছে। সব মিলিয়ে ঐক্যের ছবি ফুটে উঠেছে গোটা ভারতজুড়ে। এই আবহে এ বার পহেলগাঁও কাণ্ড নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বললেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লভরভ।

সূত্রের খবর, জয়শঙ্কর এবং লভরভের মধ্যে দু-দেশের স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয় ছাড়াও পহেলগাঁও হত্যাকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে। এই কথোপকথনের পর রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাশিয়া-ভারতের পারস্পরিক সহযোগিতার বিষয়ে এবং পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি নিয়ে আলোচনা করেছেন তাঁরা। সের্গেই লভরভ ১৯৭২ সালের সিমলা চুক্তি এবং ১৯৯৯ সালের লাহোর ঘোষণার বিধান অনুসারে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে দ্বিপাক্ষিক ভিত্তিতে নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে মতবিরোধ মিটিয়ে নেওয়ার কথা বলেছেন।’

উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর ভারতের তরফে অভিযোগ করা হয়েছে, এই নারকীয় হামলার সঙ্গে পাকিস্তান জড়িত রয়েছে। পহেলগাঁও কাণ্ডের দায় পাকিস্তান অস্বীকার করলেও, ভারতীয় গোয়েন্দারা তদন্তে নেমে যে তথ্য পেয়েছেন তাতে উঠে এসেছে যে জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের মধ্যে বেশ কয়েকজন পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল। এই ঘটনার পর থেকে সীমান্তে লাগাতার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান সেনা বাহিনী। ভারতীয় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাক জওয়ানরা। যদিও পাল্টা জবাব দিচ্ছে ভারতও।

Post Views: 113

Continue Reading

Previous: দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
Next: পহেলগাঁওয়ের হামলায় মুখ খোলা নিয়ে এফআইআর দায়ের বিজয় দেবেরাকোন্ডার বিরুদ্ধে, বিতর্কে জড়িয়ে কি করলেন অভিনেতা?

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.