Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তান থেকে ভারতে ঢোকার অপেক্ষায় শতাধিক জঙ্গি, সতর্ক ভারতীয় সেনা

পাকিস্তান থেকে ভারতে ঢোকার অপেক্ষায় শতাধিক জঙ্গি, সতর্ক ভারতীয় সেনা

Online Desk মে 4, 2025
terror.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে শতাধিক জঙ্গি। এমনটাই খবর সেনা সূত্রের। বিভিন্ন লঞ্চ প্যাড থেকে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করার অপেক্ষায় রয়েছে বলে খবর। যদিও গোটা জম্মুকাশ্মীরে সতর্ক নজর রেখেছে ভারতীয় সেনা।

সূত্রের খবর, বেশিরভাগ লঞ্চপ্যাড রয়েছে পাক অধিকৃত কাশ্মীরের দক্ষিণ পীরপঞ্জলে। এই অঞ্চলে জঙ্গিদের ৩২টি লঞ্চপ্যাড চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি উত্তর পীরপঞ্জলে ১০টি জঙ্গি ঘাঁটি চিহ্নিত করা হয়েছে। সূত্রের দাবি, অন্তত ১০০ থেকে ১৩০ জন জঙ্গি পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চপ্যাডগুলিতে রয়েছে। শুধু দক্ষিণ পীরপঞ্জলেই রয়েছে প্রায় ১০০জন জঙ্গি। আর উত্তর পীরপঞ্জলে রয়েছে ৩২ জন সন্ত্রাসী। সেনা সূত্রের খবর, দুধানিয়াল, চেলাবন্দি, ম্যাচা ফ্যাক্টরি, গড়ি দুপাট্টা, বাশ, আলিয়াবাদ-সহ উত্তর পিরপঞ্জলের একাধিক জায়গায় জঙ্গিদের লঞ্চপ্যাড রয়েছে। পাশাপাশি রাওয়ালকোট, ডুঙ্গি, তাতাপানি, হাজিরা, কোটলি, সেনসা, পালানি, নিকিয়াল, পলক-মিরপুর, তাগোশ-সহ দক্ষিণ পিরপঞ্জলের বিভিন্ন জায়গায় রয়েছে জঙ্গি-ঘাঁটি।

উল্লেখ্য, ২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইকের পাকিস্তানে জঙ্গিদের ঘাঁটি বহু লঞ্চ প্যাড ধ্বংস করে দিয়েছিল ভারতীয় সেনা। সেইসব জায়গায় আবার নতুন করে মাথাচড়া দিচ্ছে জঙ্গিরা। আর তাদের উত্থান ঘটছে পাকিস্তানের প্রশ্রয়ে। প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাক যোগ উঠে এসেছে বলে অভিযোগ ভারতের। যদিও এই ঘটনায় জড়িত থাকার দায় অস্বীকার করেছে ইসলামাবাদ। ২২ এপ্রিল ওই নারকীয় হামলার পর দু দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। ভারতের তরফে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। সেই সঙ্গে ইসলামাবাদের তরফেও বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

Post Views: 165

Continue Reading

Previous: পহেলগাঁওয়ের হামলায় মুখ খোলা নিয়ে এফআইআর দায়ের বিজয় দেবেরাকোন্ডার বিরুদ্ধে, বিতর্কে জড়িয়ে কি করলেন অভিনেতা?
Next: অবশেষে মুক্তি পেল ‘পঞ্চায়েত সিজন ৪’ টিজার

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.