Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হাড্ডাহাড্ডি লড়াই ধারাবাহিকের, সেরার লড়াইয়ে টিকে রইল কোন কোন ধারাবাহিক?

হাড্ডাহাড্ডি লড়াই ধারাবাহিকের, সেরার লড়াইয়ে টিকে রইল কোন কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 26, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে নিজের জায়গা হারিয়েছিল স্টার জলসার ‘পরশুরাম’। তবে এই সপ্তাহে ৫.৯ নম্বর পেয়ে এই ধারাবাহিক জিতে নিয়েছে প্রথম স্থান। এখন পরশুরাম-তটিনীর জীবনে আসতে চলেছে নতুন মোড়। অতীতের মুখোমুখি হতে চলেছে পরশুরাম। এই নিয়েই এখন টানটান উত্তেজনাপূর্ণ পর্ব চলছে ধারাবাহিকে। চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে পেয়েছে জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’। তাঁদের প্রাপ্ত নম্বর ৫.৬। পরিণীতায় পারুল-রায়ানের সম্পর্কের দুষ্টু-মিষ্টি রসায়ন বেশ পছন্দ করছেন দর্শক। তাই টিআরপিতে মাঝেমধ্যেই চমক দেয় এই মেগা। তৃতীয় স্থানে জোড়া ধারাবাহিক। ‘জোয়ার ভাঁটা’ ও ‘রাঙামতি তীরন্দাজ’ যৌথভাবে পেয়েছে ৫.৫। অন্যদিকে, ৫.৩ নম্বর পেয়ে এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। পঞ্চমে রয়েছে স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক। ৫.০ নম্বরে যৌথভাবে এই স্থানে রয়েছে ‘প্রোফেসার বিদ্যা ব্যানার্জি’ ও ‘কুসুম’।
এ সপ্তাহে ষষ্ঠ স্থানে পেয়েছে ‘ও মোর দরদিয়া’। জলসার এই ধারাবাহিকের ঝুলিতে রয়েছে ৪.৯ নম্বর। সপ্তম স্থানে আছে নতুন ধারাবাহিক ‘গঙ্গা’। অষ্টমে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’। নবম স্থানে ‘আমাদের দাদামণি’,। দশমে আছে ‘চিরদিনই তুমি যে আমার’।
উল্লেখ্য, এই সপ্তাহে প্রতিটি ধারাবাহিকের নম্বরই রয়েছে পাঁচের ঘরে। নম্বরের অনুপাতে তেমন‌ নজর কাড়তে পারেনি কোনও ধারাবাহিকই।‌ এদিকে, জি বাংলা ও ‘স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক। আগামীতে ধারাবাহিকের রেটিং কোন পথে এগোয় সেদিকে নজর থাকবে সকলের।

Post Views: 106

Continue Reading

Previous: ট্রান্সজেন্ডার অধিকার আইনে বড় পরিবর্তন, রাজ্যসভায় পাস সংশোধনী বিল নিয়ে দেশজুড়ে বিতর্ক
Next: ভারত, পাকিস্তান-সহ ৫ বন্ধু দেশের জন্য হরমুজ প্রণালী খুলে রাখার ঘোষণা ইরানের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.