Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভারত, পাকিস্তান-সহ ৫ বন্ধু দেশের জন্য হরমুজ প্রণালী খুলে রাখার ঘোষণা ইরানের

ভারত, পাকিস্তান-সহ ৫ বন্ধু দেশের জন্য হরমুজ প্রণালী খুলে রাখার ঘোষণা ইরানের

Online Desk মার্চ 26, 2026
20260326_140813.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথ ভাবে ইরানের উপর হামলা চালায়। যার পর থেকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়েছে। যুদ্ধের কৌশল হিসেবে তেহরান বিশ্বের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে। যার ফলে গোটা বিশ্বে জ্বালানি সঙ্কট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই আবহে ভারতের জন্য সুখবর শোনাল ইরান। ভারত-সহ পাঁচ বন্ধু দেশের জন্য হরমুজ প্রণালী খুলে রাখার কথা ঘোষণা করেছে তেহরান। এই তালিকায় ভারতের পাশাপাশি রয়েছে পাকিস্তানও।

যুদ্ধ চলাকালীন ইরানের তরফে যে পাঁচ দেশের জন্য হরমুজ প্রণালী খুলে রাখার কথা ঘোষণা করা হয়েছে বুধবার সেগুলি হল ভারত, চিন, রাশিয়া, ইরাক এবং পাকিস্তান। উল্লেখ্য ইরানের তরফে আগেই বলা হয়েছিল, তাদের সঙ্গে শত্রুতা নেই, এমন দেশের জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াত করতে দিতে রাজি তারা। তবে কোন দেশকে তেহরান এই সুবিধা দিতে চায় তা স্পষ্ট ছিল না। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বুধবার সেই সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে মোজতবা খামেনেই এর দেশ।

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সংবাদ মাধ্যমকে বলেন, ‘হরমুজ প্রণালী একেবারে বন্ধ নেই। ইরানের সঙ্গে বন্ধুত্ব রয়েছে, এমন বেশ কিছু দেশের জাহাজকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে।’ তবে এ ক্ষেত্রে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে জাহাজগুলিকে যাতায়াত করতে হবে। শুধু তাই নয়, শর্ত দেওয়া হয়েছে ওই জাহাজগুলি যেন ইরানের বিরুদ্ধে আক্রমণে জড়িত না থাকে, বা মদত না দেয়।

Post Views: 148

Continue Reading

Previous: হাড্ডাহাড্ডি লড়াই ধারাবাহিকের, সেরার লড়াইয়ে টিকে রইল কোন কোন ধারাবাহিক?
Next: রাজ্যে চা শ্রমিকদের উপর অন্যায় হচ্ছে, ভোট আবহে বাংলাকে টার্গেট নির্মলার

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.