Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাজ্যে চা শ্রমিকদের উপর অন্যায় হচ্ছে, ভোট আবহে বাংলাকে টার্গেট নির্মলার

রাজ্যে চা শ্রমিকদের উপর অন্যায় হচ্ছে, ভোট আবহে বাংলাকে টার্গেট নির্মলার

Online Desk মার্চ 26, 2026
nirmala.jpg

ওঙ্কার ডেস্কঃ বঙ্গে ভোট উত্তাপ বাড়ছে। শুধু বাংলায় না, এই উত্তাপ জাতীয় রাজনীতির মঞ্চে পৌঁছেছে। বুধবার ফিন্যান্স বিলের ওপর জবাবি ভাষণ দিতে গিয়ে বাংলার প্রসঙ্গ তুলে সরাসরি বাংলার শাসক দলকে নিশানা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শুধু সমালোচনা নয়, বাংলা ভাষাতেই বক্তব্যের একটি অংশ তুলে ধরে দাবি করেন, রাজ্যে চা বাগানের শ্রমিকদের উপর অন্যায় করা হচ্ছে। এই মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।
অর্থমন্ত্রী তাঁর ভাষণে আরও বলেন, কেন্দ্র সরকারের চা শ্রমিকদের প্রকল্প থেকে আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প চালু করেনি রাজ্য, প্রধানমন্ত্রী কিষান যোজনাও দু’বছর আটকে রেখেছিল। সীতারমনের এই মন্তব্যের পরই তৃণমূল কংগ্রেসের সাংসদরা প্রতিবাদে সরব হন। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, কেন্দ্রই বরং বাংলার প্রাপ্য অর্থ আটকে রেখেছে এবং নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যেই রাজ্যকে টার্গেট করা হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাংলার নামে মিথ্যে রটনা রটাচ্ছে বলে দাবি তৃণমূলের।
কেন্দ্র ও রাজ্যের সংঘাত যে আরও তীব্র আকার নিচ্ছে, লোকসভায় এদিনের ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এমনিতেই ভোট আবহে রাজ্য কেন্দ্র সংঘাত রয়েছে। তাঁর উপর কমিশনের সঙ্গেও রাজ্যের সংঘাত রয়েছে। কমিশন কেন্দ্রের হাতের পুতুল হয়ে কাজ করছে বলে অভিযোগ তোলেন বাংলার মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

Post Views: 139

Continue Reading

Previous: ভারত, পাকিস্তান-সহ ৫ বন্ধু দেশের জন্য হরমুজ প্রণালী খুলে রাখার ঘোষণা ইরানের
Next: বিধানসভা নির্বাচনে ইভিএমে কারচুপির আশঙ্কা তৃণমূলের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.