Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিধানসভা নির্বাচনে ইভিএমে কারচুপির আশঙ্কা তৃণমূলের

বিধানসভা নির্বাচনে ইভিএমে কারচুপির আশঙ্কা তৃণমূলের

Online Desk মার্চ 26, 2026
20260326_143539.jpg

ওঙ্কার ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন করে বহু মানুষের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। যা নিয়ে আতঙ্কে রয়েছেন মানুষ। গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকে রাজ্যের একাধিক উচ্চ পদস্থ আমলাকে সরিয়ে দিয়েছে কমিশন। প্রথম দফার ভোট হতে আর এক মাসও বাকি নেই। এই আবহে নির্বাচনে ইভিএম মেশিনে কারচুপির আশঙ্কা প্রকাশ করল তৃণমূল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন ব্রাত্য বসু এবং সায়নী ঘোষ। সেই বৈঠক থেকে এই উদ্বেগের কথা জানান তৃণমূল নেতৃত্ব।

বুধবার শুভেন্দু অধিকারী মন্তব্য করেন বিজেপি ১৭৭টি আসন পাবে বলে। এ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু বলেন, ‘নির্দিষ্টভাবে ১৭৭ কীভাবে বলছেন শুভেন্দু? তবে কি ইভিএম হ্যাক করার পরিকল্পনা হয়ে গিয়েছে? আমরা সম্ভাবনা উড়িয়ে দিতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘শুভেন্দু অধিকারী কীভাবে নিশ্চিতভাবে ১৭৭ আসনের কথা বলছেন? ভোট এখনও হয়নি, ফল প্রকাশ অনেক দূরের কথা, তবুও এত নির্দিষ্ট সংখ্যা কীভাবে জানলেন? তবে কি আগে থেকেই কিছু পরিকল্পনা হয়ে রয়েছে?’

উল্লেখ্য, বুধবার রামনগরে বিজেপি প্রার্থী চন্দ্র শেখর মন্ডলের সমর্থনে কর্মীসভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভায় তিনি বলেন, ‘২০১৬-তে ৩, ২০২১-এ ৭৭, এবারে ১৭৭-এর নীচে নামবে না। ২০১৬ এবং ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী মার্জিন কত করবেন সেটা আপনারা ঠিক করবেন, কত বাড়াবেন। সমাজদার কে লিয়ে ইশারা হি কাফি হ্যয়!’

Post Views: 120

Continue Reading

Previous: রাজ্যে চা শ্রমিকদের উপর অন্যায় হচ্ছে, ভোট আবহে বাংলাকে টার্গেট নির্মলার
Next: আসামে ভোট ময়দানে একলা চলো নীতি তৃণমূলের, ২২ আসনে প্রার্থী ঘোষণা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.