Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আসামে ভোট ময়দানে একলা চলো নীতি তৃণমূলের, ২২ আসনে প্রার্থী ঘোষণা

আসামে ভোট ময়দানে একলা চলো নীতি তৃণমূলের, ২২ আসনে প্রার্থী ঘোষণা

Online Desk মার্চ 26, 2026
MAMATA-77.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলার পাশাপাশি আসামেও বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল। উত্তর-পূর্বের এই রাজ্যে এবার ভোট ময়দানে একলা চলো নীতি নিয়ে লড়াইয়ের বার্তা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সূত্রের খবর, মোট ২২ আসনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
জানা গিয়েছে, দলের তরফে আগেই জানানো আসামে নির্বাচনে বিরোধী জোটে তাঁরা থাকবেন না। আসামে বিরোধী হিসেবে শক্ত অবস্থান গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল।
সূত্রের খবর, দুই দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। মোট ২২টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বরাকে ৫ কেন্দ্রে লড়াই করবেন তৃণমূল প্রার্থীরা। ব্রহ্মপুত্রে ১৭টি আসনে টিকিট দিয়েছে ঘাসফুল শিবির। দলের দাবি, মাত্র ৭টি সংখ্যালঘু অধ্যুষিত আসন রেখে বাকি আসনে সর্বস্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।
আসামে তৃণমূলের প্রবীণ নেতা দুলু আহমেদকে প্রার্থী করা হয়েছে। চামারিয়া আসন থেকে তিনি লড়াই করবেন। এছাড়া, তৃণমূলের টিকিটে লড়াই করছেন…
কোকরাঝাড়-উদংশ্রী নারজারি
বিলাসিপাড়া- মোমিনুর ইসলাম
অভয়পুরী- কৌশিক রঞ্জন দাস
বাজলী- কল্যাণী কলিতা
গোরেশ্বর- রাজন চৌহান
মঙ্গলদাই- হরে কৃষ্ণ ডেকা
কাটিগড়া- ফজিউর রহমান লস্কর
সোনাই- শাহজাহান লস্ক।।

উল্লেখ্য, মোট পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। আসামে ভোট হবে ৯ এপ্রিল। এক দফাতেই ভোট হবে উত্তর-পূর্বের এই রাজ্যে। আসামে মোট বিধানসভা আসন হল ১২৬টি। তার মধ্যে ২২টি আসনে লড়ছে তৃণমূল কংগ্রেস। এদিকে, কংগ্রেস এখনও পর্যন্ত ৯৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিজেপি এখনও পর্যন্ত প্রথম দফায় মোট ৮৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।

Post Views: 138

Continue Reading

Previous: বিধানসভা নির্বাচনে ইভিএমে কারচুপির আশঙ্কা তৃণমূলের
Next: যৌন হেনস্তা মামলায় ভুক্তভোগীর পরিচয় গোপন রাখায় কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.